পাকিস্তান সিরিজের সব ওয়ানডে মিরপুরে
২০ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ভেন্যু চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের সবকটি ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে সিরিজের সূচি চূড়ান্ত করে বিসিবি। সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।
এর আগে চলতি বছরের শুরুতে ২০২৬ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় দলের দ্বিপাক্ষিক সিরিজগুলোর দিনক্ষণ জানিয়েছিল বিসিবি। সেখানে পাকিস্তানের বিপক্ষে সিরিজটি শুরু হওয়া কথা ছিল ১২ মার্চ থেকে।
কিন্তু চূড়ান্ত সূচিতে সিরিজটি একদিন এগিয়ে শুরু হবে ১১ মার্চে। ১৩ ও ১৫ তারিখ সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।
তিন ম্যাচের এই সিরিজ খেলতে ৯ মার্চে দেশে আসবে পাকিস্তান দল। সিরিজ শেষ হওয়ার পরদিন তারা দেশ ছাড়বে।
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে সিরিজের সূচি:
১ম ওয়ানডে – ১১ মার্চ
২য় ওয়ানডে – ১৩ মার্চ
৩য় ওয়ানডে – ১৫ মার্চ















মন্তব্য করুন: