ভিনিসুসের গোলে রিয়ালের জয়, ঘুরে দাঁড়িয়ে জিতল পিএসজি

১৮ ফেব্রুয়ারি ২০২৬

ভিনিসুসের গোলে রিয়ালের জয়, ঘুরে দাঁড়িয়ে জিতল পিএসজি

চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের প্লে-অফের প্রথম লেগে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ, পিএসজি বরুশিয়া ডর্টমুন্ডের মতো বড় দলগুলো। কিন্তু এগিয়ে থেকেও বড় হারের শিকার হয়েছে ইউভেন্তুস।

মঙ্গলবার লিসবনে ভিনিসুস জুনিয়রের একমাত্র গোলে বেনফিকাকে - গোলে হারায় রিয়াল। গত মাসের শেষদিকে এই মাঠেই - গোলে হেরে সরাসরি শেষ ষোলোয় খেলার আশা শেষ হয়ে গিয়েছিল আলভেরো আরবেলোয়ার দলের।

বিরতির আগে কয়েকটি সুযোগ পেলেও দলকে এগিয়ে দিতে ব্যর্থ হন এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩ গোল করা কিলিয়ান এমবাপ্পে।

বিরতির পর পঞ্চম মিনিটে ভিনিসুসের গোলে এগিয়ে যায় রিয়াল। এমবাপ্পের বাড়ানো বল ধরে বাঁ দিক দিয়ে ডি-বক্সের ভেতর থেকে বল জালে জড়ান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ইউরোপের ক্লাব সেরার আসরে এটি তার ৩১তম গোল।

এরপর খেলা শুরু হওয়ার আগ মুহূর্তে রেফারির কাছে ছুটে গিয়ে বেনফিকার জানলুকা প্রেসতিয়ান্নির বিরুদ্ধে কিছু একটা নিয়ে অভিযোগ করেন ভিনিসুস। সঙ্গে সঙ্গে ইশারায়টাইম আউটদেন রেফারি। ডাগআউটে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। খেলা বন্ধ থাকে প্রায় ১১ মিনিটের মতো। ম্যাচ শেষে এমবাপ্পে অভিযোগ করেন প্রেসতিয়ান্নি ভিনিসুসের উদ্দেশে বর্ণবাদী মন্তব্য করেছিল।

শেষ দিকে রেফারির সিদ্ধান্তের ওপর ক্ষোভ প্রকাশ করে জোড়া হলুদ কার্ড দেখেন মরিনিয়ো। ফলে আগামী ২৫ ফেব্রুয়ারি সান্তিয়াগো বের্নাবেউয়ে ডাগআউটে দাঁড়াতে পারবেন না বেনফিকা কোচ।

দিজিরে দুয়ের জোড়া গোলে জয় পেয়েছে পিএসজিঅন্য ম্যাচে স্বদেশি ক্লাব মোনাকোকে ৩-২ গোলে হারায় বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। শুরুতেই জোড়া গোলে এগিয়ে যাওয়া মোনাকো দ্বিতীয়ার্ধের শুরুতে ১০ জনের দলে পরিণত হয়।

ম্যাচের ১৮ মিনিটের মধ্যে ফোলারিন বালোগুনের জোড়া গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ২২তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করেন পিএসজির ভিতিনিয়া। তবে বিরতির আগেই দিজিরে দুয়ে ও আশরাফ হাকিমির গোলে সমতায় ফেরে লুইস এনরিকের দল।

৪৮তম মিনিটে ভিতিনিয়াকে ফাউল করে আলেকসান্দার গোলোভিন লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় মোনাকো। ৬৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে পিএসজিকে এগিয়ে দেন দুয়ে।

আরেক ম্যাচে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের মাঠে ৫-২ গোলে বিধ্বস্ত হয় ইউভেন্তুস। ফলে শেষ ষোলোর আগেই বিদায়ের শঙ্কায় পড়েছে ইতালিয়ান ক্লাবটি।

২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া ইউভেন্তুস ৬৭তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয়। এর আগে ও পরে দুটি করে গোল হজম করে তারা।

ঘরের মাঠে আতালান্তাকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোর পথে অনেকটাই এগিয়ে আছে ডর্টমুন্ড। তৃতীয় মিনিটে সের্হু গুরাসসি জার্মান ক্লাবটিকে এগিয়ে দেওয়ার ৪২তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন মাক্সিমিলিয়ান বিয়ের।

মন্তব্য করুন: