এবার ইন্টারকে হারিয়ে বোদোর চমক, আতলেতিকোর হোঁচট

১৯ ফেব্রুয়ারি ২০২৬

এবার ইন্টারকে হারিয়ে বোদোর চমক, আতলেতিকোর হোঁচট

চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ দুই ম্যাচে ম্যানচেস্টার সিটি আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে নকআউট পর্বের প্লে-অফে জায়গা পাওয়া বোদো/গ্লিমট এবার হারিয়ে দিয়েছে ইতালিয়ান সেরি আর শীর্ষ দল ইন্টার মিলানকে। অন্যদিকে দুই গোলে এগিয়ে থেকেও ড্র নিয়ে মাঠ ছেড়েছে আতলেতিকো।

নকআউট পর্বের প্লে-অফের প্রথম লেগের ম্যাচে বুধবার রাতে ঘরের মাঠে ইন্টারকে - গোলে হারায় বোদো।

ম্যাচের ২০তম মিনিটে নরওয়ের ক্লাবটি এগিয়ে যাওয়ার ১০ মিনিট পর সমতায় ফেরে ইন্টার। বিরতির পর প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলতে থাকে তিনবারের চ্যাম্পিয়নরা। সময় লাউতারো মার্তিনেসের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। তবে ৬১তম মিনিটে আবার এগিয়ে যায় বোদো। তিন মিনিট পর দলের জয়সূচক গোলটি করেন ড্যানিশ ফরোয়ার্ড কাসপার হু।

ডিসেম্বরে বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে - গোলে ড্র করার পর গত মাসে ঘরের মাঠে ম্যানচেস্টার সিটিকে - গোলে হারিয়ে চমক দেখায় বোদো। এরপর শেষ রাউন্ডের ম্যাচে আতলেতিকোর মাঠে ঘুরে দাঁড়িয়ে - গোলের জয়ে ২৩ নম্বরে থেকে নকআউট পর্বে জায়গা করে নেয় আর্কটিক অঞ্চলের দলটি।

অন্য ম্যাচে ক্লাব ব্রুজের মাঠে প্রথমার্ধে - গোলে এগিয়ে থাকার পরও - সমতায় ম্যাচ শেষ করে আতলেতিকো। আক্রমণ বল দখলের লড়াইয়ে বেলজিয়ান দলটির চেয়ে বেশ পিছিয়ে ছিল দিয়েগো সিমিওনের দল।

অষ্টম মিনিটে হুলিয়ান আলভারেস পেনাল্টি থেকে আতলেতিকোকে এগিয়ে দেওয়ার পর প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন আদেমোলা লুকমান। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মিনিটের ভেতর দুই গোল শোধ করে ব্রুজ। ৭৯তম মিনিটে আত্মঘাতী গোলে আবার এগিয়ে যায় আতলেতিকো। নির্ধারিত সময়ের শেষ দিকে সমতায় ফেরে বেলজিয়ান ক্লাবটি।

আরেক ম্যাচে গ্রিক দল অলিম্পিয়াকোসকে - গোলে হারায় বায়ার লেভারকুজেন।

আর দিনের প্রথম ম্যাচে অ্যান্টনি গর্ডনের হ্যাটট্রিকে আজারবাইজানের ক্লাব কারাবাখকে - গোলে বিধ্বস্ত করে নিউক্যাসল ইউনাইটেড।

ফিরতি লেগে এই দলগুলো আগামী মঙ্গলবার মুখোমুখি হবে।

মন্তব্য করুন: