ওসাসুনার কাছে হেরে রিয়াল কোচ বললেন, আমরা এর চেয়ে ভালো খেলতে পারি

২২ ফেব্রুয়ারি ২০২৬

ওসাসুনার কাছে হেরে রিয়াল কোচ বললেন, আমরা এর চেয়ে ভালো খেলতে পারি

স্প্যানিশ লা লিগায় ওসাসুসনার কাছে হেরে শীর্ষস্থান হারানোর শঙ্কায় আছে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে কোচ আলভারো আরবেলোয়া দাবি করেছেন, তার দল এর চেয়ে ভালো খেলতে পারে।

শনিবার ওসাসুনার মাঠে - গোলে হারে রিয়াল। এর ফলে ১৫ বছর পর ঘরের মাঠে লস ব্লাঙ্কোসদের বিপক্ষে জয়ের দেখা পায় ওসাসুনা।

ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে স্বাগতিকদের এগিয়ে দেন আন্তে বুদিমিরি। ৭৩তম মিনিটে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসুস জুনিয়র। ৯০তম মিনিটে রাউল গার্সিয়ার গোলে জয় পায় ওসাসুনা। শুরুতে অফসাইডের কারণে গোলটি বাতিল করা হলেও ভিএআর পরীক্ষার পর রেফারি সিদ্ধান্ত পরিবর্তন করেন।

২৫ ম্যাচে ১৯ জয় তিন ড্রয়ে ৬০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে রিয়াল। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা বার্সেলোনা পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে। অভিযানে রোববার ঘরের মাঠে লেভান্তেকে হারালে শীর্ষস্থান পুনরূদ্ধার করবে হানসি ফ্লিকের দল।

লিগে টানা চার জয়ের পর এমন হারে দলের কৌশলগত দুর্বলতাও ফুটে উঠেছে। রিয়াল কোচের মতে, খেলায় গতির অভাব ছিল এবং দল অতিরিক্ত বাঁ প্রান্ত নির্ভর হয়ে পড়েছিল।

এটা আমাদের জন্য সহজ ম্যাচ ছিল না। আমরা এর চেয়েও ভালো খেলতে পারি। সপ্তাহের মাঝে এবং এরপর রোববার এটা করা সহজ নয়।

কেউই হারতে চায় না। তবে মৌসুমটি লম্বা হবে। এখনও অনেক কিছু বাকি আছে। আমাদের কাজ চালিয়ে যেতে হবে। আমাদের আক্রমণে আরও খোলামেলা খেলতে হবে। আমরা বাঁ দিক দিয়ে অনেক খেলছি। কিন্তু আমাদের অন্য পাশটিও ব্যবহার করতে হবে। তা না হলে প্রতিপক্ষের জন্য আমাদের রক্ষণ সামলানো খুব সহজ হয়ে যাবে।

চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলো নিশ্চিতের লড়াইয়ে ফিরতি লেগে আগামী বুধবার সান্তিয়াগো বের্নাবেউয়ে বেনফিকার বিপক্ষে খেলবে রিয়াল। গত সপ্তাহে লিসবনে নকআউট পর্বের প্রথম লেগে - গোলের জয় পেয়েছিল আরবেলোয়ার দল।

মন্তব্য করুন: