জোড়া গোলে রোনালদোর মাইলফলক

২২ ফেব্রুয়ারি ২০২৬

জোড়া গোলে রোনালদোর মাইলফলক

তিন ম্যাচ পর মাঠে ফিরেই জোড়া গোল করে আল-নাসেরকে বড় জয় এনে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একই সঙ্গে ৩০ বছর বয়সের পর ৫০০ গোল করার দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন পর্তুগিজ মহাতারকা।

শনিবার আল হাজেমকে ৪-০ গোলে উড়িয়ে দেয় আল-নাসের। গত জানুয়ারিতে ক্লাবের দলবদল নিয়ে অসন্তোষের জেরে তিন ম্যাচ মাঠে বাইরে ছিলেন রোনালদো। এদিন মাঠে ফিরেই দুই অর্ধে গোল দুটি করেন পাঁচবারের ব্যালন ডিঅর জয়ী এই ফুটবলার।

ম্যাচের ১৩তম মিনিটে কিংসলে কোমানের পাস থেকে জটলার মধ্যে বল পেয়ে ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে বল জালে জড়ান এই ফরোয়ার্ড। শুরুতে অফসাইড দেওয়া হলেও ভিএআর পরীক্ষার পর বৈধতা পাওয়া এই গোলটি ছিল ৩০ বছর বয়সে পা দেওয়ার পর রোনালদোর ক্যারিয়ারের ৫০০তম গোল।

ম্যাচে দুই গোলের পর ৪১ বছর বয়সী তারকার ক্যারিয়ার গোল সংখ্যা এখন ৯৬৪টি।

একই দিনে আল ইত্তিহাদের সঙ্গে আল-হিলাল ড্র করে। ফলে তাদেরকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে আসে আল-নাসের। ২২ ম্যাচে রোনালদোর দলের পয়েন্ট এখন ৫৫।

মন্তব্য করুন: