স্প্যানিশ ক্লাবের মালিকানায় রোনালদো
২৬ ফেব্রুয়ারি ২০২৬
স্পেনের দ্বিতীয় স্তরের ক্লাব আলমেরিয়ার মালিকানায় নাম লেখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাবটির ২৫ শতাংশ মালিকানা কিনেছেন পর্তুগিজ মহাতারকা।
রোনালদোর ‘সিআরসেভেন স্পোর্টস ইনভেস্টমেন্ট কোম্পানির’ মাধ্যমে আর্থিক লেনদেন হয়েছে। তবে এই বিষয়ে কিছুই খোলাসা করা হয়নি। এটাকে রোনালদোর দীর্ঘমেয়াদি কৌশলগত বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে।
অবসরের পর কোনো একটি ক্লাবের মালিক হওয়ার ইচ্ছার কথা আগে জানিয়েছিলেন রোনালদো। আলমেরিয়ার মালিকানা কেনার বিষয়ে এক বিবৃতিতে ৪১ বছর বয়সী এই ফুটবলার বলেন, “ফুটবল মাঠের বাইরেও এই খেলায় অবদান রাখার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল আমার। ইউডি আলমেরিয়া শক্ত ভিতের দাঁড়ানো একটি স্প্যানিশ ক্লাব এবং তাদের উন্নতির স্পষ্ট সম্ভাবনা রয়েছে। ক্লাবের নতুন এই উন্নতির পথে সহায়তা করার জন্য কাজ করতে চাই।”
২০২৫ সালের মে মাসে সৌদি আরবের বিনিয়োগকারী একটি গ্রুপ আলমেরিয়ার মালিকানা নেয়। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোকে মালিকানায় পেয়ে ভীষণ খুশি আলমেরিয়ার সভাপতি মোহামেদ আল খেরেইজি।
২০২৪ সালের এপ্রিলে দ্বিতীয় বিভাগে নেমে যাওয়া আলমেরিয়া আবারও স্পেনের শীর্ষ লিগ লা লিগায় ফেরার দৌড়ে আছে। ২৭ ম্যাচ শেষে তারা স্পেনের দ্বিতীয় স্তরের প্রতিযোগিতায় তিন নম্বরে আছে। শীর্ষে থাকা রেসিং সান্তান্দেরের চেয়ে পিছিয়ে আছে দুই পয়েন্টে।















মন্তব্য করুন: