হ্যাটট্রিকের পর ইয়ামাল বললেন, চোট ভালোই ভুগিয়েছে

হ্যাটট্রিকের পর ইয়ামাল বললেন, চোট ভালোই ভুগিয়েছে

ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকে বার্সেলোনাকে জিতিয়েছেন লামিনে ইয়ামাল। স্পেনের শীর্ষ লিগে ৫৯ বছর পর ১৮ বছর বয়সে হ্যাটট্রিকের মাইলফলক স্পর্শের পর এই ফরোয়ার্ড জানিয়েছেন, চোটের কারণে চলতি মৌসুমে তাকে বেশ ভুগতে হয়েছে।

শনিবার কাম্প নউয়ে ভিয়াররিয়ালকে - হারায় বার্সেলোনা। এই জয়ে এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে পয়েন্ট এগিয়ে শীর্ষস্থানে আছে হানসি ফ্লিকের দল।

ম্যাচের প্রথমার্ধে জোড়া গোলের পর ৬৯তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ইয়ামাল। লা লিগায় ১৮ বছর বয়সে কোনো ফুটবলার সবশেষ হ্যাটট্রিক করেছিলেন ১৯৬৭ সালে।

তবে এই মাইলফলক স্পর্শ করার পথটা সহজ ছিল না ইয়ামালের জন্য। কুঁচকির চোটের কারণে চলতি মৌসুমের শুরুতে বেশ কয়েকটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হয় তাকে। তবে এখন বেশ ভালো বোধ করছেন বলে জানান স্প্যানিশ এই তারকা।

মৌসুমের শুরুতে আমি ভালো বোধ করিনি। কুঁচকির সমস্যা ছিল এবং একদমই সন্তুষ্ট ছিলাম না। এখানে আরও অনেক বিষয় ছিল। তবে গত সপ্তাহ থেকে আমি বেশ ভালো বোধ করছি। আমি হাসি যখন আমি খেলি, যেটা লম্বা সময় ধরে ছিল না। এখন মাঠে থাকতে পেরে খুশি।

সমস্যা থাকলেও চলতি মৌসুমে বার্সেলোনার অন্যতম সেরা পারফর্মারদের একজন ইয়ামাল। সব প্রতিযোগিতা মিলিয়ে কাতালান ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৩৪ ম্যাচে ১৮ গোল করেছেন তিনি।

গোলের জন্য নিজের ক্ষুধা নিয়ে ইয়ামাল বলেন, “সবসময় আমি আরও বেশি গোল করি। ১৬ বছর বয়সে লোকে চায় আপনি ১০০ গোল করুন এবং এটা কঠিনআমিও আরও গোল করতে চাই। কিন্তু সবসময় সম্ভব হয় না।

ইয়ামালের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে কোচ হানসি ফ্লিক বলেন, “আমি আজকের জন্য খুশি। এটা তাকে আত্মবিশ্বাস জোগাবে। সে যখন উপভোগ করে তখন সেটা তার জন্য নিঁখুত এবং আমাদের জন্যও।

আমার মনে হয়, সবাই আজকে তার পারফরম্যান্স দেখেছে। প্রথম গোলটি তার ম্যাচে ফেরার জন্য দরকার ছিল এবং এরপর যা হয়েছে তা দুর্দান্ত ছিল। এই পর্যায়ের লামিন আমাদের জন্য চমৎকার। মঙ্গলবার তাকে আমাদের এই পর্যায়ে লাগবে। এটাই আমি দেখতে চাই।

কোপা দেল রের সেমি-ফাইনালের ফিরতি লেগে আগামী মঙ্গলবার ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। মাদ্রিদে প্রথম লেগ - গোলে হারায় ফাইনালে ওঠার পথে বেশ পিছিয়ে আছে বর্তমান চ্যাম্পিয়নরা।  

মন্তব্য করুন: