ফাইনালে উঠতে না পারলেও বার্সার খেলায় গর্বিত ফ্লিক

ফাইনালে উঠতে না পারলেও বার্সার খেলায় গর্বিত ফ্লিক

কোপা দেল রের ফাইনালে ওঠার লড়াইয়ে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল বার্সেলোনা। কিন্তু আতলেতিকো মাদ্রিদকে হারালেও দুই লেগ মিলিয়ে পিছিয়ে থাকায় সেমি-ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে কাতালান ক্লাবটিকে। তবে দলের পারফরম্যান্সে গর্বিত কোচ হানসি ফ্লিক।

মঙ্গলবার কাম্প নউয়ে সেমি-ফাইনালের ফিরতি লেগে আতলেতিকোকে - গোলে হারায় বার্সেলোনা। তবে গত মাসে মাদ্রিদে অনুষ্ঠিত প্রথম লেগে - গোলে হারায় দুই লেগ মিলিয়ে - ব্যবধানে পিছিয়ে থাকায় বিদায় নিতে হয় টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের।

বার্সেলোনার হয়ে জোড়া গোল করেন তরুণ স্প্যানিশ মিডফিল্ডার মার্ক বের্নাল। পেনাল্টি থেকে আরেকটি গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, “আমরা হতাশ, কিন্তু আমাদের পারফরম্যান্স নিয়ে আমরা খুবই গর্বিত হতে পারি। এটি আমাদের পক্ষ থেকে একটি অসাধারণ ম্যাচ ছিল এবং আমরা আরও বেশি গোল করার অনেক সুযোগ তৈরি করেছিলাম। শেষ পর্যন্ত তা হয়নি এবং আমাদের এটি মেনে নিতে হবে।

ম্যাচের শুরু থেকেই বার্সেলোনা আক্রমণের বন্যা বইয়ে দেয়। প্রথমার্ধেই তারা প্রতিপক্ষের গোলমুখে ১৩টি শট নেয়। ২৯তম মিনিটে লামিনে ইয়ামালের দুর্দান্ত ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে দেন বের্নাল। বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া।

৭২তম মিনিটে বের্নাল তার দ্বিতীয় গোলটি করলে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যাওয়ার জন্য কেবল একটি গোলের প্রয়োজন ছিল। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার আগ মুহূর্তে জেরার্দ মার্তিনের শট ক্রসবার ঘেঁষে বেরিয়ে গেলে তা আর হয়নি।

হাঁটুর চোট কাটিয়ে এক বছর পর মাঠে ফেরার পর থেকে দারুণ ছন্দে আছেন বের্নাল। শেষ পাঁচ ম্যাচে চারটি গোল করেছেন ১৮ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডার। তার পারফরম্যান্সের প্রশংসা ঝরে বার্সেলোনা কোচের কণ্ঠে।

মার্ক আজ অবিশ্বাস্য একটি ম্যাচ খেলেছে। আমি তার কাছ থেকে এমন মানসিকতাই চাই কারণ সে একজন অসাধারণ প্রতিভা। বলের নিয়ন্ত্রণ এবং আক্রমণ তৈরিতে সে সত্যিই দারুণ। আজ... এটি দেখা সত্যিই চমৎকার ছিল।

২০২৪ সালে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম স্পেনের কোনো ঘরোয়া শিরোপার দৌড় থেকে ছিটকে গেলেন ফ্লিক। এর আগে নিজের অভিষেক মৌসুমে তিনি লা লিগা, কাপ এবং স্প্যানিশ সুপার কাপ জিতেছিলেন। গত জানুয়ারিতে জিতেছেন আরেকটি সুপার কাপ।

আগামী শনিবার লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার প্রতিপক্ষ আথলেতিক বিলবাও। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে ফ্লিকের দল।

মন্তব্য করুন: