আপনি সম্ভবত পেলের চেয়েও সেরা – মেসিকে ট্রাম্প

আপনি সম্ভবত পেলের চেয়েও সেরা – মেসিকে ট্রাম্প

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো মেজর লিগ সকার (এমএলএস) কাপ জয়ের স্বাদ পাওয়া ইন্টার মায়ামিকে হোয়াইট হাউজে সংবর্ধনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানে ক্লাবটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে প্রশংসায় ভাসিয়ে তাকে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের চেয়েও সেরা হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ঐতিহ্য অনুযায়ী হোয়াইট হাউজে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিল মায়ামি স্কোয়াডের সবাই। যুক্তরাষ্ট্রের ক্রীড়াঙ্গনে চ্যাম্পিয়ন হওয়া দলগুলোকে সংবর্ধনা দেওয়ার এই রীতি বেশ পুরোনো। ১৯৯৮ সালে প্রথম এমএলএস দল হিসেবে হোয়াইট হাউজে গিয়েছিল ডিসি ইউনাইটেড।

অনুষ্ঠানে ট্রাম্পের হাতে গোলাপি রঙের একটি ফুটবল তুলে দেন মেসি। ২০২৩ সালের জুলাইয়ে মায়ামিতে যোগ দেওয়ার পর এবারই প্রথম হোয়াইট হাউজ সফর করলেন আর্জেন্টাইন মহাতারকা। এর আগে গত নভেম্বরে তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো সেখানে একটি নৈশভোজে অংশ নিয়েছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে মেসির পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, “আমরা সত্যিকারের প্রতিভাবান ব্যক্তিদের সম্মান জানাচ্ছি। কোনো আমেরিকান প্রেসিডেন্ট আগে যা বলার সুযোগ পাননি, তা বলা আমার জন্য এক বিশেষ পাওয়া – ‘লিওনেল মেসি, হোয়াইট হাউসে আপনাকে স্বাগতম।’”

সময় ট্রাম্প তার ছেলের মেসি-ভক্ত হওয়ার গল্প শুনিয়ে বলেন, “আমার ছেলে জিজ্ঞেস করল, ‘বাবা, তুমি কি জানো আজ সেখানে কে থাকবে?’ আমি বললাম, ‘না, আমার অনেক কাজ চলছে।সে বলল, ‘মেসি।’”

সে আপনার বিশাল ভক্ত এবং আপনাকে একজন দারুণ মানুষ মনে করে। আমার মনে হয় কিছুক্ষণ আগেই আপনাদের দেখা হয়েছে। সে ফুটবলের বড় ভক্ত, তবে সে আপনার এবং রোনালদো নামক এক ভদ্রলোকের ভীষণ ভক্ত। ক্রিশ্চিয়ানো দুর্দান্ত, আপনিও দুর্দান্ত।

গত ডিসেম্বর ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে - গোলে হারিয়ে ২০২৫ এমএলএস কাপ ঘরে তোলে ইন্টার মায়ামি। টানা দ্বিতীয় মৌসুমের লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মেসি।

আটবারের ব্যালন ডিঅর জয়ী এই মহাতারকার প্রশংসা করে ট্রাম্প বলেন, “লিও, আপনি এলেন এবং জয় করলেন। এটি করা খুবই কঠিন এবং অস্বাভাবিক। সত্যি বলতে আপনার ওপর যতটা চাপ ছিল তা কেউ জানে না, কারণ সবাই আপনার জয়ের অপেক্ষায় থাকে। কিন্তু বাস্তবে প্রায় কেউই জিততে পারে না।

২০২৫ সালের জানুয়ারির শুরুতে জো বাইডেন প্রশাসন মেসিকেপ্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডমদেওয়ার জন্য আমন্ত্রণ জানালেও পূর্বনির্ধারিত ব্যস্ততার কারণে তিনি তখন উপস্থিত হতে পারেননি।

অনুষ্ঠানের এক পর্যায়ে ট্রাম্প নিউইয়র্ক কসমসের হয়ে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের খেলা দেখার স্মৃতিচারণ করেন। সময় মেসির উদ্দেশে তিনি বলেন, “আমার বোধ হয় এটা বলা উচিত নয়, কারণ আমি এখন বুড়ো হয়ে গেছি। কিন্তু আমি পেলেকে খেলতে দেখেছি। জানি না, আপনি হয়তো পেলের চেয়েও ভালো। অবশ্য পেলে নিজেও অসাধারণ ছিলেন।

মন্তব্য করুন: