প্রিমিয়ার লিগের আছে অর্থের দাপট, বার্সার আছে মান: ফ্লিক

১০ মার্চ ২০২৬

প্রিমিয়ার লিগের আছে অর্থের দাপট, বার্সার আছে মান: ফ্লিক

নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে মাঠে নামার আগে হানসি ফ্লিক জানিয়েছেন, প্রিমিয়ার লিগের দলগুলোর অর্থের দাপট থাকলেও বার্সেলোনার সেই মানের ফুটবল খেলার ক্ষমতা আছে যা বিশ্বের যেকোনো শক্তিশালী দলকে টেক্কা দিতে পারে।

এবারের চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলো নিশ্চিত করা প্রিমিয়ার লিগের ছয়টি দলের একটি নিউক্যাসল। কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার সামনে বাঁধা হয়ে আছে প্রিমিয়ার লিগে ১২ নম্বরে থাকা দলটি।

চলতি মৌসুমে এই নিয়ে দ্বিতীয়বার নিউক্যাসলের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। লিগ পর্বে গত সেপ্টেম্বরে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে জিতেছিল ফ্লিকের দল। মঙ্গলবার শেষ ষোলোর প্রথম লেগে আবার সেন্ট জেমস পার্কে মুখোমুখি হবে দুদল।

সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে প্রিমিয়ার লিগকে বিশ্বের সেরা আখ্যা দিয়ে ফ্লিক বলেন, “প্রিমিয়ার লিগ একটি দুর্দান্ত লিগ, আমার জন্য বিশ্বের সেরা। তাদের শক্তিশালী দল রয়েছে এবং প্রচুর অর্থও রয়েছে। এই কারণেই আপনি দেখছেন যে এই রাউন্ডে ছয়টি (ইংলিশ) দল রয়েছে।

আমার কাছে আমরাও শক্তিশালী, কেবল নিউক্যাসল বা ম্যানচেস্টার সিটি বা আর্সেনাল বা টটনাম বা অন্যরাই নয়। আমাদের বিশাল মান রয়েছে, আমাদের নিজেদের পথে এগিয়ে যেতে হবে নিজস্ব শৈলিতে, আমরা যেভাবে খেলতে চাই। আমরা চ্যাম্পিয়নস লিগেও বার্সার মতো খেলতে চাই। আমরা যেভাবে ফুটবল খেলি তা নিয়ে আমাদের সমর্থকরা গর্বিত। আগামীকাল আমরা এটাই দেখাতে চাই।

ঘরোয়া আসরগুলোতে বর্তমানে খুব একটা ছন্দে নেই নিউক্যাসল। লিগে সবশেষ পাঁচ ম্যাচের তিনটিতেই হেরেছে তারা। গত শনিবার ম্যানচেস্টার সিটির কাছে হেরে বিদায় নিয়েছে এফএ কাপ থেকে। তবে প্রতিপক্ষকে একদমই খাটো করে দেখছেন না বার্সেলোনা কোচ।

চ্যাম্পিয়নস লিগ আলাদা। এই পর্যায়ে প্রত্যেকেই তাদের সেরাটা দেখাতে চায়। আমরা এখানে একটি চমৎকার পরিবেশ পাব। সমর্থকরা তাদের এগিয়ে নিয়ে যাবে, তারা হাই প্রেস করবে, খেলোয়াড় ধরবে এবং একটি দুর্দান্ত ম্যাচ খেলবে। আমাদের রক্ষণভাগ থেকে সাহসের সঙ্গে খেলতে হবে। এটি সহজ হবে না। আমাদের সমাধান খুঁজে বের করতে হবে।

চোটের কারণে এই ম্যাচে জুলস কুন্দে, আলেহান্দ্রো বালদে, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, গাভি ও ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের পাচ্ছে না বার্সেলোনা। তবে স্বস্তির খবর হলো, পেটের সমস্যা কাটিয়ে মার্ক বের্নাল।

মন্তব্য করুন: