ভালভের্দের হ্যাটট্রিকে সিটিকে হারিয়ে এগিয়ে রইল রিয়াল

১২ মার্চ ২০২৬

ভালভের্দের হ্যাটট্রিকে সিটিকে হারিয়ে এগিয়ে রইল রিয়াল

প্রথমার্ধেই দুর্দান্ত সব গোলে হ্যাটট্রিক করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে রেখেছিলেন ফেদেরিকো ভালভের্দে। বিরতির পর ভিনিসুস জুনিয়র পেনাল্টি থেকে গোল করতে না পারলেও ম্যাচে ফিরতে পারেনি ম্যানচেস্টার সিটি। দুর্দান্ত জয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে রইল চ্যাম্পিয়নস লিগের রেকর্ড শিরোপা জয়ীরা।

বুধবার সান্তিয়াগো বের্নাবেউয়ে শেষ ষোলোর প্রথম লেগে সিটিকে - গোলে হারায় রিয়াল। আগামী মঙ্গলবার ইতিহাদ স্টেডিয়ামে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে।

পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে পিছিয়ে থাকা স্বাগতিকরা আক্রমণে ছিল বেশ এগিয়ে। প্রায় ৪২ শতাংশ সময় বল দখলে রাখা রিয়াল গোলের জন্য শট নেয় ১১টি, যার মধ্যে লক্ষ্যে রাখতে পারে ৭টি। অন্যদিকে পেপ গুয়ার্দিওলার দল ৯টি শটের মধ্যে লক্ষ্যে রাখে ৫টি।

২০তম মিনিটে দারুণ এক গোলে রিয়ালকে এগিয়ে দেন ভালভের্দে। নিজেদের ডি-বক্স থেকে গোলরক্ষক থিবো কোর্তোয়া লম্বা শট নেয় প্রতিপক্ষের সীমানায়। সেখানে সিটির এক ফুটবলারকে কাটিয়ে বল নিয়ে এগিয়ে যান ভালভের্দে। বিপদ আঁচ করতে পেরে গোলপোস্ট ছেড়ে এগিয়ে আসেন সিটি গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। তাকেও পরাস্ত করে দুরূহ কোণ থেকে বল জড়ান রিয়াল অধিনায়ক।

মিনিট পর আরেকটি দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করেন উরুগুয়ের এই মিডফিল্ডার। ভিনিসুসের বাড়ানো বল প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে যায় ভালভের্দের কাছে। বক্সের ভেতর ঢুকে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

৪২তম মিনিটে ব্রাহিম দিয়াসের সহায়তায় দারুণ এক ভলিতে হ্যাটট্রিক পূর্ণ করেন ভালভের্দে। এটি তার পেশাদার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। এই ম্যাচের আগে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ ম্যাচে তিনটি গোল করেছিলেন তিনি।

৫৮তম মিনিটে ব্যবধান আরও বাড়ানোর সুবর্ণ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন ভিনিসুস। বক্সের ভেতর ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। কিন্তু তার দুর্বল শট ঠেকিয়ে দেন দোন্নারুম্মা।

এরপর পাল্টা আক্রমণে সিটি কয়েকটি সুযোগ পেলেও ডিফেন্ডার গোলরক্ষকের নৈপুণ্যে গোল হজম করেনি রিয়াল।

একই সময় অন্য ম্যাচে পর্তুগিজ ক্লাব স্পোর্তিং লিসবনকে - গোলে হারায় আসরজুড়ে চমক দেখানো বোদো/গ্রিম্ট

মন্তব্য করুন: