রিয়ালের সাফল্য এবার ব্রাজিল দলেও পেতে চান ভিনিসুস

২৬ মার্চ ২০২৬

রিয়ালের সাফল্য এবার ব্রাজিল দলেও পেতে চান ভিনিসুস

আগের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে বেশি সুখী এবং আত্মবিশ্বাসী বোধ করার কথা জানিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিুসস জুনিয়র। আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি সামনে রেখে ক্লাবের হয়ে পাওয়া সাফল্য এবার ব্রাজিল দলের হয়েও অর্জন করতে দৃঢ়প্রতিজ্ঞ এই ফরোয়ার্ড।

চলতি মৌসুমের শুরুতে ভিনিসুস ধুঁকছিলেন গোল করতে। রিয়ালের হয়ে টানা ১৬ ম্যাচে কোনো গোল পাননি ২৫ বছর বয়সী এই ফুটবলারের। ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে দর্শকদের দুয়োও শুনতে হয়েছিল তাকে।

তবে সেই দুঃসময় এখন অতীত। নিজের পুরোনো ছন্দ ফিরে পেয়ে স্প্যানিশ ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ৪৩ ম্যাচে ১৭টি গোল ও ১৩টি অ্যাসিস্ট করেছেন তিনি। এর মধ্যে সবশেষ দুই ম্যাচেই করেছেন গোল।

ক্লাব ক্যারিয়ারে দুটি চ্যাম্পিয়নস লিগ এবং তিনটি লা লিগা জেতা ভিনিসুসের জাতীয় দলের জার্সিতে পরিসংখ্যানটা বেশ ম্লান। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে ৪৫ ম্যাচে তার গোল সংখ্যা মাত্র ৮টি।

বৃহস্পতিবার বোস্টনে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সাংবাদিকদের ভিনিসুস বলেন, “আমি এখন অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি এবং আগের চেয়ে সুখী। আমি যখন সুখী থাকি, তখন আমার চারপাশের সবাই আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠে।

রিয়ালের হয়ে আমি যা করি, সেটিই এবার ব্রাজিল জাতীয় দলের হয়ে করতে চাই। এটিই আমার সবচেয়ে বড় লক্ষ্য। এখানে থাকার জন্য আমি সবসময় স্বপ্ন দেখেছি। আমাদের দেশের জন্য গৌরব বয়ে এনে পুরো জাতিকে আনন্দ দিতে চাই।

২০২২ কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল ব্রাজিলকে। সেই ব্যর্থতা ভুলে নতুন শুরুর অপেক্ষায় থাকা ভিনিসুস জানান, তিনি বাইরের কোনো আলোচনা বা সমালোচনাকে কানে তুলছেন না।

আমি জানি আমি কী করতে পারি এবং বিশ্বকাপের জন্য নিজেকে তৈরি করতে আমি কতটা কঠোর পরিশ্রম করছি।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add