দুর্বল মৌরিতানিয়ার বিপক্ষে জয়ে দলের পারফরম্যান্সে অসন্তুষ্ট আর্জেন্টিনা কোচ

২৮ মার্চ ২০২৬

দুর্বল মৌরিতানিয়ার বিপক্ষে জয়ে দলের পারফরম্যান্সে অসন্তুষ্ট আর্জেন্টিনা কোচ

শক্তির বিচারে দুই দলের পার্থক্য ছিল আকাশ-পাতাল। এক দল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আরেক দলের ফিফা ্যাঙ্কিংয়ে অবস্থান একশরও পরে। বিশ্বকাপের প্রস্তুতিতে এমন অসম লড়াইয়ের ম্যাচে দুর্বল মৌরিতানিয়ার বিপক্ষে বিবর্ণ জয় পেয়েছে আর্জেন্টিনা। দলের এমন পারফরম্যান্সে ম্যাচ শেষে অসন্তুষ্টি ঝড়েছে কোচ লিওনেল স্কালোনির কণ্ঠে।

বুয়েনস আইরেসে বাংলাদেশ সময় সকালে শেষ হওয়া ম্যাচে র‌্যাঙ্কিংয়ের ১১৫ নম্বরে থাকা মৌরিতানিয়াকে - গোলে হারায় আর্জেন্টিনা।

শুরুর একাদশে লিওনেল মেসিকে ছাড়া মাঠে নামা স্বাগতিকদের ম্যাচের ১৭তম মিনিটে নাহুয়েল মোলিনার ক্রস থেকে এগিয়ে দেন এনসো ফের্নান্দেস। ৩২তম মিনিটে ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাস।  

বিরতির পর গ্যালারি ভর্তি সমর্থকদের করতালির মাধ্যমে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। আটবারের ব্যালন ডিঅর জয়ী এই মহাতারকার পায়ে যখনই বল স্পর্শ করেছে, তখনই চিৎকার করেন বোম্বোনেরা স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা। ৫৫তম মিনিটে বক্সের বাইরে থেকে দলের অধিনায়কের নেওয়া শট ঠেকিয়ে দেন মৌরিতানিয়ার গোলরক্ষক।

ব্যবধান বাড়াতে মরিয়া তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচে আটটি পরিবর্তন করলেও ব্যবধান আর বাড়াতে পারেনি। উল্টো যোগ করা সময়ের চতুর্থ মিনিটে এক গোল হজম করে তারা।

বিরতির পর মেসি মাঠে নামলেও ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনাম্যাচ শেষে দলের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করে স্কালোনি বলেন, “দল ভালো ম্যাচ খেলেনি। আমাদের সেটি বলতে হবে যাতে আমরা উন্নতির জন্য কাজ করতে পারি। আমরা স্পষ্টতই অনেক ভালো খেলতে পারি; আমরা তা করেছি। সব ছেলেরা যাদের আমরা দেখতে পেরেছি তারা তাদের অংশ অবদান রেখেছে। কিন্তু যখন একটি ম্যাচ জটিল হয়ে যায়, এটি আরও কঠিন হয়।

কোচের বক্তব্যের সঙ্গে সুর মেলান এমিলিয়ানো মার্টিনেসও। আর্জেন্টাইন গোলরক্ষকের মতে, এমন পারফরম্যান্স করলে স্পেনের বিপক্ষে ফিনালিস্সিমায় হেরে যেত তারা।

এটি আমাদের খেলা অন্যতম জঘন্য প্রীতি ম্যাচ ছিল। আমাদের মধ্যে তীব্রতা, খেলা এবং গতির অভাব ছিল। এটা এমন কিছু যা আমাদের বিশ্লেষণ করা প্রয়োজন এবং প্রতিবার যখন আমরা জার্সি পরিধান করি একটু ভালো করতে হবে। ভাগ্যিস ফিনালিস্সিমা খেলা হয়নি, যদি আমরা এভাবে খেলতাম তবে আমরা হেরে যেতাম।

সূচি অনুযায়ী, এই ম্যাচের দিন কাতারে ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ফিনালিস্সিমা খেলার কথা ছিল কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার। কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের কারণে তা বাতিল করা হয়। এরপর তড়িঘড়ি করে বিশ্বকাপের আগে সবশেষ আন্তর্জাতিক বিরতির মাঝে আফ্রিকার দুটি দলের সঙ্গে প্রীতি ম্যাচ ঠিক করে আর্জেন্টিনা।

একই মাঠে আগামী মঙ্গলবার ফিফা ্যাঙ্কিংয়ে ৯১ নম্বরে থাকা জাম্বিয়ার মুখোমুখি হবে মেসিরা। এই ম্যাচের পর আগামী ৩০ মের মধ্যে বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল দিতে হবে অংশগ্রহণকারী দেশগুলোকে।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add