বিশ্বকাপে মেসির খেলার প্রসঙ্গে যা বললেন আর্জেন্টিনা কোচ

২৮ মার্চ ২০২৬

বিশ্বকাপে মেসির খেলার প্রসঙ্গে যা বললেন আর্জেন্টিনা কোচ

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার অভিযানে আর্জেন্টিনার মাঠে নামার তিন মাসেরও কম সময় থাকলেও টুর্নামেন্টে লিওনেল মেসির খেলার বিষয়টি এখনও নিশ্চিত নয়। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরে দলের সবচেয়ে তারকার অংশগ্রহণের বিষয়টি তার উপরই ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা মেক্সিকোয় শুরু হবে বিশ্বকাপের ২৩তম আসরটি। ইতিহাসের সবচেয়ে বড় আসরে এবারই প্রথম অংশ নেবে ৪৮টি দল। আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বাংলাদশে সময় ১৭ জুন সকালে, আলজেরিয়ার বিপক্ষে। ‘জে’ গ্রুপে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

মেসির নৈপুণ্যে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২২ সালে কাতার বিশ্বকাপে নিজেদের তৃতীয় শিরোপা জেতে আর্জেন্টিনা। দুর্দান্ত পারফরম্যান্সে টুর্নামেন্ট সেরার খেতাব জেতেন মেসি। এরপর রেকর্ড অষ্টমবারের মতো ব্যালন ডিঅর জেতেন এই মহাতারকা।

৩৮ বছর পেরিয়ে গেলেও এখনও দুর্দান্ত ছন্দে থাকা মেসি ইন্টার মায়ামির হয়ে নিয়মিত গোল করছেন, করাচ্ছেন। আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ১১৫ গোলও করেছেন তিনি। কিন্তু গত বছরের শেষ দিকে একাধিক সাক্ষাৎকারে আসন্ন বিশ্বকাপে খেলার প্রসঙ্গে সরাসরি কিছুই বলেননি আর্জেন্টাইন অধিনায়ক। টুর্নামেন্ট চলাকালে তিনি ৩৯ বছর বয়সে পা দেবেন।

মৌরিতানিয়ার বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে স্কালোনির কাছে বিশ্বকাপে মেসির অংশগ্রহণের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, “এই প্রশ্নটা আসলে তার (মেসি) জন্য।

আমার কথা বলতে গেলে, আপনারা ইতোমধ্যেই আমার অবস্থান জানেন। সে যেন সেখানে (বিশ্বকাপে) থাকে, তা নিশ্চিত করতে আমার সাধ্যমতো সবকিছু আমি করব। আমি বিশ্বাস করি, ফুটবলের স্বার্থে তাকে সেখানে থাকতেই হবে। এই সিদ্ধান্ত আমি নেই না। এটা তার ওপর, তার মানসিক শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। এটা কঠিন, কারণ শুধু আর্জেন্টাইনরাই তাকে দেখতে চায় না, সবাই তাকে দেখতে চায়।

আমি চাই সেখানে থাকুক সে। সিদ্ধান্তটা তার ওপরই নির্ভর করছে। এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সে অর্জন করেছে। ব্যাপারে আমাদের কোনো তাড়া নেই। আমরা জানি, সে যা- সিদ্ধান্ত নিক না কেন, তা দল এবং তার জন্য ভালো হবে। আমরা আশা করি, সেখানে সে থাকবে।

মৌরিতানিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় শনিবার সকালে শেষ হওয়া ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন মেসি। বাংলাদেশ সময় আগামী বুধবার ভোরে শুরু হতে যাওয়া জাম্বিয়ার বিপক্ষে ম্যাচেও তার খেলার বিষয়টি নিশ্চিত করেন স্কালোনি।

আগামী ৩০ মের মধ্যে বিশ্বকাপের ২৬ সদস্যের দল ঘোষণা করতে হবে অংশগ্রহণকারী দেশগুলোকে। এর আগে আর কোনো ম্যাচ খেলবে না আর্জেন্টিনা।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add