বিশ্বকাপে ব্রাজিল দলে থাকছেন দানিলো: আনচেলত্তি

৩১ মার্চ ২০২৬

বিশ্বকাপে ব্রাজিল দলে থাকছেন দানিলো: আনচেলত্তি

আসন্ন বিশ্বকাপের জন্য ব্রাজিলের ২৬ সদস্যের দল  প্রায় চূড়ান্ত হয়ে গেছে বলে জানিয়েছেন কার্লো আনচেলত্তি। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ জানিয়েছেন, এই দলে নিশ্চিতভাবেই থাকছেন অভিজ্ঞ মিডফিল্ডার দানিলো।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা মেক্সিকোয় শুরু হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। ২৩তম আসরেসি গ্রুপে ব্রাজিল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মরক্কো, হাইতি স্কটল্যান্ডকে। ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা।

আগামী ১৮ মের মধ্যে টুর্নামেন্টের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি।

বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ সময় বুধবার সকালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে সেলেসাওরা। অরল্যান্ডোতে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সোমবার আনচেলত্তি বলেন, “দানিলো কেবল মাঠেই নয়, মাঠের বাইরেও একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

২৬ সদস্যের চূড়ান্ত দলে দানিলো থাকবে এটা নিশ্চিত কারণ আমি তাকে পছন্দ করি... তার চরিত্র, তার ব্যক্তিত্ব, তার খেলার ধরণ। সে সব রক্ষণাত্মক অবস্থানে খেলতে পারে। প্রথম ম্যাচের জন্য শুরুর একাদশ সম্পর্কে আমার বেশ স্পষ্ট ধারণা আছে এবং চূড়ান্ত স্কোয়াডও মোটামুটিভাবে নির্ধারিত।

রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটির সাবেক ডিফেন্ডার দানিলো বর্তমানে ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোতে খেলছেন। ৩৪ বছর বয়সী এই ফুটবলার পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ব্রাজিলের হয়ে ৬৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

বিশ্বকাপে ২৪ বছরের শিরোপা কাটিয়ে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের জন্য একটি শক্তিশালী রক্ষণভাগ অপরিহার্য বলে জানান আনচেলত্তি।

ব্রাজিলের বিশ্বকাপ জয়ের জন্য প্রতিভার প্রয়োজন, আমাদের এটি আছে। এছাড়া আমাদের ভালোভাবে রক্ষণ করা প্রয়োজন। অন্য কোনো উপায় নেই। আমি শুধু আক্রমণাত্মক খেলায় সন্তুষ্ট নই।

মন্তব্য করুন: