মেসির নৈপুণ্যে বড় জয়ে বিশ্বকাপ অভিযানে আর্জেন্টিনা

১ এপ্রিল ২০২৬

মেসির নৈপুণ্যে বড় জয়ে বিশ্বকাপ অভিযানে আর্জেন্টিনা

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার অভিযানে যাওয়ার আগে ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচে দারুণভাবে জ্বলে উঠেছে আর্জেন্টিনা। দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির নৈপুণ্যে জাম্বিয়াকে গুঁড়িয়ে দিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

বুয়েনস আইরেসে বাংলাদেশ সময় বুধবার সকালে শেষ হওয়া ম্যাচে ফিফা ্যাঙ্কিংয়ের ৯১ নম্বরে থাকা দলটিকে - গোলে হারায় আর্জেন্টিনা।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে ফেরেন মেসি। এর আগে মৌরিতানিয়ার বিপক্ষে - গোলে জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

শুরুর একাদশে ফিরেই চতুর্থ মিনিটে দলকে এগিয়ে দিতে ভূমিকা রাখেন মেসি। তার বাড়ানো বলে স্বাগতিকদের এগিয়ে দেন হুলিয়ান আলভারেস।

বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন মেসি নিজেই। আলেক্সিস মাক আলিস্তেরের সঙ্গে বল দেওয়া নেওয়া করে আড়াআড়ি শটে তা জালে জড়ান আটবারের ব্যালন ডিঅর জয়ী মহাতারকা।

জাতীয় দলের জার্সিতে এটি তার ১১৬তম গোল। আন্তর্জাতিক ফুটবলে ১৪৩ গোল নিয়ে তার উপরে আছেন কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো।

৫০তম মিনিটে দেশের মাটিতে নিজের শেষ ম্যাচে পেনাল্টি থেকে গোল করেন নিকোলাস ওতামেন্দি। বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে রেখেছেন এই ডিফেন্ডার।

৬৮তম মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান আরও বাড়ে আর্জেন্টিনার। আর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে দলের শেষ গোলটি করেন ভালেন্তিন বার্কো। জাতীয় দলের জার্সিতে ২১ বছর বয়সী এই মিডফিল্ডারের এটি প্রথম গোল।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা মেক্সিকোয় শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে এখন পর্যন্ত আর্জেন্টিনার আর কোনো ম্যাচ খেলার সূচি নেই। ফলে ঘরের মাঠে মৌরিতানিয়া জাম্বিয়ার বিপক্ষে ম্যাচ দুটিই আপাতত বর্তমান চ্যাম্পিয়নদের শেষ প্রস্তুতি ম্যাচ।

মন্তব্য করুন: