২০২৬ ফুটবল বিশ্বকাপের আদ্যপান্ত

১ এপ্রিল ২০২৬

২০২৬ ফুটবল বিশ্বকাপের আদ্যপান্ত

প্রথমবারের মতো রেকর্ড ৪৮টি দল নিয়ে আগামী জুন-জুলাইয়ে উত্তর আমেরিকার তিনটি দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের এবারের আসর। অংশগ্রহণকারী দলগুলোর বিশ্বকাপ ইতিহাসে সেরা সাফল্য ছাড়াও দেখে নিন এবারের বিশ্বকাপের খুটিনাটি বিষয়গুলো।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে যাওয়া বিশ্বকাপের ২৩তম আসরটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আসর। এবারের বিশ্বকাপে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা অতীতের সব রেকর্ড ভেঙে দেবে।

সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নিয়েছিল মোট ৩২টি দল। ২৯ দিন ব্যাপী সেই আসরে মোট ম্যাচ সংখ্যা ছিল ৬৪টি।

আগামী ১১ জুন বৃহস্পতিবার মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে মেক্সিকো। ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন নির্ধারিত হবে।

এবারের টুর্নামেন্ট চলবে রেকর্ড ৩৯ দিন। ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপ ৩২ দিন স্থায়ী ছিল।

ম্যাচগুলো হবে ১৬টি শহরে – যুক্তরাষ্ট্রের ১১টি, মেক্সিকোর ৩টি এবং কানাডায় ২টি।

নতুন ফরম্যাটে থাকবে চার দলের ১২টি গ্রুপ। গ্রুপগুলোর প্রতিটির শীর্ষ দুই দল এবং সেরা আটটি তৃতীয় স্থান পাওয়া দল যাবে ৩২ দলের নকআউট পর্বে।

বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেওয়ার নিচ্ছে চারটি দল – উজবেকিস্তান, জর্ডান, কেপ ভার্দে ও কুরাসাও। এদের মধ্যে কুরাসাও জনসংখ্যা ও আয়তনের দিক দিয়ে যে কোনো বিশ্বকাপে অংশগ্রহণকারী সবচেয়ে ছোট দেশ।

বিশ্বকাপের ১২টি গ্রুপ:

গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, চেক প্রজাতন্ত্র

গ্রুপ বি: কানাডা, সুইজারল্যান্ড, কাতার, বসনিয়া ও হার্জেগোভিনা

গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি

গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, তুরস্ক

গ্রুপ ই: জার্মানি, একুয়েডর, কোত দি ভোয়া, কুরাসাও

গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, সুইডেন

গ্রুপ জি: বেলজিয়াম, ইরান, মিশর, নিউ জিল্যান্ড

গ্রুপ এইচ: স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে

গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ইরাক

গ্রুপ জে: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান

গ্রুপ কে: পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, ডিআর কঙ্গো

গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা

দলগুলোর টুর্নামেন্টের ইতিহাসের সেরা সাফল্য:

(২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সময়ানুক্রমে)

যুক্তরাষ্ট্র

অংশগ্রহণ: স্বাগতিক হিসেবে

সেরা ফল: তৃতীয় স্থান (১৯৩০)

মেক্সিকো

অংশগ্রহণ: স্বাগতিক হিসেবে

সেরা ফল: কোয়ার্টার-ফাইনাল (১৯৭০, ১৯৮৬)

কানাডা

অংশগ্রহণ: স্বাগতিক হিসেবে

সেরা ফল: গ্রুপ পর্ব (১৯৮৬, ২০২২)

জাপান

সেরা ফল: শেষ ষোলো (২০০২, ২০১০, ২০১৮, ২০২২)

নিউ জিল্যান্ড

সেরা ফল: গ্রুপ পর্ব (১৯৮২, ২০১০)

ইরান

সেরা ফল: গ্রুপ পর্ব (১৯৭৮, ১৯৯৮, ২০০৬, ২০১৪, ২০১৮, ২০২২)

আর্জেন্টিনা

সেরা ফল: চ্যাম্পিয়ন (১৯৭৮, ১৯৮৬, ২০২২)

উজবেকিস্তান

সেরা ফল: আগে কখনো কোয়ালিফাই করেনি

দক্ষিণ কোরিয়া

সেরা ফল: চতুর্থ স্থান (২০০২)

জর্ডান

সেরা ফল: আগে কখনো কোয়ালিফাই করেনি

অস্ট্রেলিয়া

সেরা ফল: শেষ ষোলো (২০০৬, ২০২২)

ব্রাজিল

সেরা ফল: চ্যাম্পিয়ন (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ২০০২)

একুয়েডর

সেরা ফল: শেষ ষোলো (২০০৬)

উরুগুয়ে

সেরা ফল: চ্যাম্পিয়ন (১৯৩০, ১৯৫০)

কলম্বিয়া

সেরা ফল: কোয়ার্টার-ফাইনাল (২০১৪)

প্যারাগুয়ে

সেরা ফল: কোয়ার্টার-ফাইনাল (২০১০)

মরক্কো

সেরা ফল: সেমি-ফাইনাল (২০২২)

তিউনিসিয়া

সেরা ফল: গ্রুপ পর্ব (১৯৭৮, ১৯৯৮, ২০০২, ২০০৬, ২০১৮, ২০২২)

মিশর

সেরা ফল: শেষ ষোলো (১৯৩৪)

আলজেরিয়া

সেরা ফল: শেষ ষোলো (২০১৪)

ঘানা

সেরা ফল: কোয়ার্টার-ফাইনাল (২০১০)

কেপ ভার্দে

সেরা ফল: আগে কখনো কোয়ালিফাই করেনি

দক্ষিণ আফ্রিকা

সেরা ফল: গ্রুপ পর্ব (১৯৯৮, ২০০২, ২০১০)

কাতার

সেরা ফল: গ্রুপ পর্ব (২০২২)

ইংল্যান্ড

সেরা ফল: চ্যাম্পিয়ন (১৯৬৬)

সৌদি আরব

সেরা ফল: শেষ ষোলো (১৯৯৪)

কোত দি ভোয়া

সেরা ফল: গ্রুপ পর্ব (২০০৬, ২০১০, ২০১৪)

সেনেগাল

সেরা ফল: কোয়ার্টার-ফাইনাল (২০০২)

ফ্রান্স

সেরা ফল: চ্যাম্পিয়ন (১৯৯৮, ২০১৮)

ক্রোয়েশিয়া

সেরা ফল: রানার্স-আপ (২০১৮)

পর্তুগাল

সেরা ফল: তৃতীয় স্থান (১৯৬৬)

নরওয়ে

সেরা ফল: শেষ ষোলো (১৯৩৮, ১৯৯৮)

জার্মানি

সেরা ফল: চ্যাম্পিয়ন (১৯৫৪, ১৯৭৪, ১৯৯০, ২০১৪)

নেদারল্যান্ডস

সেরা ফল: রানার্স-আপ (১৯৭৪, ১৯৭৮, ২০১০)

বেলজিয়াম

সেরা ফল: তৃতীয় স্থান (২০১৮)

অস্ট্রিয়া

সেরা ফল: তৃতীয় স্থান (১৯৫৪)

সুইজারল্যান্ড

সেরা ফল: কোয়ার্টার-ফাইনাল (১৯৩৪, ১৯৩৮, ১৯৫৪)

স্পেন

সেরা ফল: চ্যাম্পিয়ন (২০১০)

স্কটল্যান্ড

সেরা ফল: গ্রুপ পর্ব (১৯৫৪, ১৯৫৮, ১৯৭৪, ১৯৭৮, ১৯৮২, ১৯৮৬, ১৯৯০, ১৯৯৮)

পানামা

সেরা ফল: গ্রুপ পর্ব (২০১৮)

হাইতি

সেরা ফল: গ্রুপ পর্ব (১৯৭৪)

কুরাসাও

সেরা ফল: আগে কখনো কোয়ালিফাই করেনি

সুইডেন

সেরা ফল: রানার্স-আপ (১৯৫৮)

তুরস্ক

সেরা ফল: তৃতীয় স্থান (২০০২)

চেক প্রজাতন্ত্র

সেরা ফল: রানার্স-আপ (১৯৩৪, ১৯৬২)

বসনিয়া ও হার্জেগোভিনা

সেরা ফল: গ্রুপ পর্ব (২০১৪)

ডিআর কঙ্গো

সেরা ফল: গ্রুপ পর্ব (১৯৭৪)

ইরাক

সেরা ফল: গ্রুপ পর্ব (১৯৮৬)

মন্তব্য করুন: