বিশ্বকাপে মেসিকে পাওয়ার ব্যাপারে আশাবাদী আর্জেন্টিনা কোচ

২ এপ্রিল ২০২৬

বিশ্বকাপে মেসিকে পাওয়ার ব্যাপারে আশাবাদী আর্জেন্টিনা কোচ

বিশ্বকাপে খেলার বিষয়ে লিওনেল মেসি এখনও কোনো ঘোষণা না দিলেও দলের সবচেয়ে বড় তারকাকে টুর্নামেন্টে পাওয়ার ব্যাপারে এখনও আশাবাদী আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপে শিরোপা ধরে রাখার অভিযানে ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচে জাম্বিয়াকে - গোলে বিধ্বস্ত করে আর্জেন্টিনা। ম্যাচে শুরুর একাদশের হয়ে মাঠে নেমে এক গোল করার পাশাপাশি একটিতে সহায়তাও করেন মেসি।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বিশ্বকাপে আটবারের ব্যালন ডিঅর জয়ী মহাতারকার অংশগ্রহণের প্রসঙ্গে স্কালোনি বলেন, “লিও যদি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নেয়, তাহলে সেটা আমাদের জন্য সম্মানের বিষয় হবে।

আমরা সবাই চাই সে এটি উপভোগ করুক এবং সে যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেজন্য আমরা সম্ভাব্য সবকিছু করব। সে আমাদের মতোই চায়; সে এখন আরও বেশি নির্ভার কারণ সে ইতিমধ্যে একটি বিশ্বকাপ জিতেছে। সেখানে থাকার এবং অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য তার যে ইচ্ছা তা বিদ্যমান। আমরা দেখব সে কী সিদ্ধান্ত নেয় এবং আমরা তাকে সমর্থন করব।

লা বোম্বোনেরায় অনুষ্ঠিত ম্যাচের বিরতির আগে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ১১৬তম গোলটি করেন মেসি। সব মিলিয়ে পেশাদার ক্যারিয়ারে ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের গোল সংখ্যা এখন ৯০২টি।

আর্জেন্টাইন মহাতারকার হাজার গোল করার সম্ভাবনা নিয়ে স্কালোনি বলেন, “সে হাজার গোল ছুঁতে পারে। আমাদের দেখতে হবে সে আর কতদিন খেলে।

৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২২ বিশ্বকাপ জয়ের পর ২০২৪ কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। এছাড়া দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আধিপত্য বিস্তার করা সবার আগে এবারের বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

তবে এবারের টুর্নামেন্টে ভক্ত-সমর্থকদের প্রত্যাশা কমিয়ে রাখার আহ্বান জানিয়ে আর্জেন্টাইন কোচ বলেন, “এটি একটি কঠিন বিশ্বকাপ হবে, অনেক কঠিন একটি টুর্নামেন্ট। সে কারণেই সবার শারীরিক মানসিকভাবে ভালো অবস্থায় থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

বিশ্বকাপে সামনে যা রয়েছে তা অবিশ্বাস্যভাবে কঠিন হতে চলেছে; আমাদের খেলোয়াড়দের প্রস্তুত করতে হবে। নির্দিষ্ট কিছু খেলোয়াড়, খেলার কিংবদন্তিদের, বিকল্প খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন, যারা বিশ্বকাপ এবং কোপা আমেরিকায় আমাদের জন্য অনেক কিছু দিয়েছেন।

মন্তব্য করুন: