চোট থেকে ফিরেই রোনালদোর জোড়া গোল

৪ এপ্রিল ২০২৬

চোট থেকে ফিরেই রোনালদোর জোড়া গোল

এক মাসের বেশি সময় পর চোট থেকে ফিরেই জোড়া গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকার ফেরার দিনে বড় জয় পেয়েছে তার দল আল-নাসেরও।

শুক্রবার সৌদি প্রো লিগের ম্যাচে আল নাজমাকে - গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান মজবুত করেছে রোনালদোর দল।

গত ২৮ ফেব্রুয়ারি আল-ফাইহার বিপক্ষে ম্যাচে পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোটের পর আল-নাসেরের হয়ে তিনটি এবং পর্তুগালের হয়ে দুটি ম্যাচে মাঠের বাইরে ছিলেন রোনালদো।

এদিন শুরুর একাদশের হয়ে মাঠে নামা পাঁচবারের ব্যালন ডিঅর জয়ী মহাতারকাকে গোলের জন্য অপেক্ষা করতে হয় দ্বিতীয়ার্ধ পর্যন্ত। ৫৬তম মিনিটে পেনাল্টি থেকে বল জালে জড়িয়ে নিজের প্রথম গোল করেন তিনি। এরপর ৭৩তম মিনিট নিজের দ্বিতীয় দলের চতুর্থ গোলটি করেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে হাজার গোলের পথে ছুটে চলা রোনালদোর গোল সংখ্যা এখন ৯৬৭টি।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের এক পোস্টে তিনি লেখেন, “ফিরতে পেরে ভালো লাগছে। আমরা একসঙ্গে সামনে এগিয়ে যাব!”

রোনালদো ছাড়াও আল-নাসেরের হয়ে জোড়া গোল করেন লিভালপুলের সাবেক ফরোয়ার্ড সাদিও মানে।

এই জয়ে এক ম্যাচ কম খেলা চিরপ্রতিদ্বন্দ্বী আল-হিলালের চেয়ে পয়েন্ট এগিয়ে তালিকার শীর্ষে আছে আল-নাসের। ২৭ ম্যাচে রোনালদো-মানেদের পয়েন্ট ৭০।

মন্তব্য করুন: