হামজা-জামালদের নতুন কোচের সন্ধানে বাফুফে

৪ এপ্রিল ২০২৬

হামজা-জামালদের নতুন কোচের সন্ধানে বাফুফে

এপ্রিল মাস পর্যন্ত জাতীয় ফুটবলের কোচ হিসেবে মেয়াদ আছে হাভিয়ের কাবরেরার। ফলে মধ্যে হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের জন্য নতুন কোচ খোঁজার কাজ শুরু করার কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)

শনিবার ফেডারেশন প্রেসিডেন্ট তাবিথ আউয়ালের সভাপতিত্বে বাফুফে জাতীয় দল কমিটির সভা অনুষ্ঠিত হয়, যেখানে জাতীয় দলের ভবিষ্যৎ কোচের বিষয় নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে লম্বা সময় দায়িত্ব পালন করা কাবরেরার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় গত মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের পর থেকে।

২০২২ সাল থেকে জাতীয় দলের দায়িত্বে থাকা স্প্যানিশ এই কোচের অধীনে খেলা ৩৯ ম্যাচের মধ্যে জয় মাত্র ১০টি, যার বেশিরভাগই এসেছে দুর্বল দলগুলোর বিপক্ষে। সবচেয়ে বড় সাফল্য এশিয়ান কাপে বাছাইয়ে ভারতের বিপক্ষে - গোলের জয়।

সভা শেষে দেশের জাতীয় দল কমিটির সদস্য বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরুর কথা জানান।

আপনারা জানেন, আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ কাবরেরার চুক্তি আছে এপ্রিল মাসের ৩০ তারিখ পর্যন্ত। যার পরিপ্রেক্ষিতে এখন থেকেই আমরা নতুন কোচের সন্ধান আমরা নেমেছি। আমরা এখন থেকেই আমরা চেষ্টা করছি।

প্রয়োজনের পরিপ্রেক্ষিতে কাবরেরাও সাক্ষাৎকার দিতে পারবে। এর পরিপ্রেক্ষিতে আমাদের ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি, আমাদের সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বে কমিটিতে যারা থাকবেন, তারা সিদ্ধান্ত নেবেন পরবর্তী কোচ কে হবেন। এখন পর্যন্ত যেহেতু আমাদের এই ৩০ তারিখ পর্যন্ত কাবরেরার সাথে চুক্তি রয়েছে, অতএব সে এখন পর্যন্ত আমাদের আছে। এখন থেকে যে কোচের ইন্টারভিউ আমরা নেব, তার ওপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেব আমরা।

তবে ভালো বিকল্প না পেলে কাবরেরাকেই দায়িত্বে রাখার ইঙ্গিত দেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান।

না, তাকে বাদ দিয়ে ভাবছি না কিংবা তাকে নিয়ে চিন্তা করছি, তাও কিন্তু না। এখানে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে, আমাদের তার সঙ্গে আরও এক মাসের চুক্তি আছে।এখন থেকেই আমরা তার চেয়ে ভালো কোচ পাওয়ার চেষ্টা করছি। আমরা যদি আরও ভালো মানে কোচ পাই, অবশ্যই তখন আমরা সেই চিন্তা করব।

সভায় অনূর্ধ্ব-২৩ দল গঠন এবং আগামী জুনের ফিফার আন্তর্জাতিক বিরতিতে বড় দলের বিপক্ষে ম্যাচ খেলার আলোচনাও হয়েছে বলে জানান আমিরুল।

জুনের ফিফা উইন্ডোতে আমরা থাইল্যান্ড অথবা মিয়ানমার-এই ধরনের দলের সাথে, একটু মানসম্পন্ন দলের সাথে আমরা চেষ্টা করব খেলার জন্য।

মন্তব্য করুন: