মায়ামির নতুন স্টেডিয়ামে গোলে শুরু মেসির
৫ এপ্রিল ২০২৬
ইন্টার মায়ামির নতুন ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে নেমে গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি।
নতুন স্টেডিয়ামে আর্জেন্টাইন মহাতারকার নামে ‘লিও মেসি’ স্ট্যান্ড রাখা হয়েছে। তবে এখানে অভিষেকটা তেমন ভালো হয়নি মায়ামির। রোববার বাংলাদেশ সময় সকালে শেষ হওয়া ম্যাচে অস্টিন এফসির বিপক্ষে ম্যাচটি শেষ হয় ২-২ সমতায়। স্বাগতিকদের হয়ে অপর গোলটি করেন লুইস সুয়ারেস।
এত দিন মায়ামি ঘরের মাঠ হিসেবে ব্যবহার করে আসছিল ফোর্ট লডারডেলের চেইস স্টেডিয়ামকে। এদিন আনুষ্ঠানিকভাবে ২৬ হাজার ৭০০ দর্শক ধারণ ক্ষমতার নু স্টেডিয়ামে পথচলা শুরু করে মায়ামি।
ষষ্ঠ মিনিটে কর্নার থেকে হেডে সফরকারীদের এগিয়ে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গিলেয়ারমে বিরো। মিনিট চারেক পরেই হেডে দলকে সমতায় ফেরান মেসি।
৫৩তম মিনিটে আবার এগিয়ে যায় অস্টিন। মায়ামিকে আবার সমতায় ফেরাতে মেসি একাধিক চেষ্টা চালালেও সফল হতে পারেননি। তবে ৮১তম মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান সুয়ারেস।
৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে মায়ামি।















মন্তব্য করুন: