এফএ কাপের সেমিতে সিটি-সাউদাম্পটন, চেলসি-লিডস লড়াই

৬ এপ্রিল ২০২৬

এফএ কাপের সেমিতে সিটি-সাউদাম্পটন, চেলসি-লিডস লড়াই

এফএ কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে ম্যানচেস্টার সিটি খেলবে দ্বিতীয় স্তরের ক্লাব সাউদাম্পটনের বিপক্ষে। অন্যদিকে চেলসির প্রতিপক্ষ প্রিমিয়ার লিগের ১৫ নম্বরে থাকা লিডস ইউনাইটেড।

রোববার অনুষ্ঠিত ড্রয়ে শেষ চারের লাইন-আপ চূড়ান্ত হয়। আগামী ২৫ ও ২৬ এপ্রিল ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।

গত শনিবার আর্লিং হলান্দের হ্যাটট্রিকে লিভারপুলকে ৪-০ গোলে বিধ্বস্ত করে শেষ চারে পা রাখে সিটি। তাদের প্রতিপক্ষ চ্যাম্পিয়নশিপের সপ্তম স্থানে থাকা সাউদাম্পটন প্রিমিয়ার লিগের শীর্ষ দল আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে।

সাতবারের চ্যাম্পিয়ন সিটি এফ কাপের সবশেষ শিরোপা জেতে ২০২৩ সালে। গত দুই আসরের ফাইনালে উঠলেও ম্যানচেস্টার ইউনাইটেড ও ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে যায় গুয়ার্দিওলার দল।

সেমি-ফাইনালে উঠতে তৃতীয় স্তরের ক্লাব পোর্ট ভ্যালেকে ৭-০ গোলে বিধ্বস্ত করে চেলসি। অন্যদিকে তাদের প্রতিপক্ষ লিডস রোববার শেষ কোয়ার্টার-ফাইনালে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে ৩৯ বছর পর শেষ চারে ওঠে।

মন্তব্য করুন: