রিয়ালের বিপক্ষে কেইনের খেলা নিয়ে সিদ্ধান্ত শেষ মুহূর্তে

৭ এপ্রিল ২০২৬

রিয়ালের বিপক্ষে কেইনের খেলা নিয়ে সিদ্ধান্ত শেষ মুহূর্তে

রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের আগে স্বস্তির খবর পেয়েছে বায়ার্ন মিউনিখ। গোড়ালির চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন হ্যারি কেইন। তবে ম্যাচের শুরু থেকেই এই ইংলিশ স্ট্রাইকার খেলবেন কি না, সে বিষয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবেন কোচ ভিনসেন্ট কোম্পানি।

মঙ্গলবার সান্তিয়াগো বের্নাবেউয়ে মুখোমুখি হবে রিয়াল বায়ার্ন। ম্যাচের আগে সোমবার অনুশীলনে ফেরেন কেইন।

চোটের কারণে গত মাসে জাপানের বিপক্ষে ইংল্যান্ডের - গোলে হারের ম্যাচে এবং বুন্ডেসলিগায় ফ্রাইবুর্গের বিপক্ষে বায়ার্নের জয়ের ম্যাচে মাঠের বাইরে ছিলেন ৩২ বছর বয়সী এই ফুটবলার।

বায়ার্নের হয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচে ৪৮টি গোল করেছেন কেইন। ম্যানচেস্টার সিটিকে দুই লেগ মিলিয়ে - গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার-ফাইনালে ওঠা রিয়ালের বিপক্ষে নামার আগে এই গোলমেশিনকে পুরো ফিট অবস্থায় পাওয়ার অপেক্ষায় আছে বায়ার্ন।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোম্পানি বলেন, “আজ সে অনেকক্ষণ অনুশীলন করেছে, যা গুরুত্বপূর্ণ ছিল। আমার মনে হয় না সে তার ছন্দ হারিয়েছে। আমরা আগামীকাল পর্যন্ত অপেক্ষা করব এবং তারপর সিদ্ধান্ত নেব।

বুন্ডেসলিগার শীর্ষে থাকা বায়ার্ন বর্তমানে দুর্দান্ত ছন্দে আছে। অন্যদিকে গত শনিবার লা লিগায় অবনমনের শঙ্কায় থাকা মায়োর্কার কাছে - গোলে হেরে শিরোপা লড়াই থেকে প্রায় ছিটকে পড়েছে রিয়াল। তবে প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না বায়ার্ন কোচ।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আগামীকালকের ম্যাচে আমাদের পূর্ণ মনোযোগ দেওয়া। আমরা কী করতে সক্ষম তা আমরা দেখাতে চাই। আমরা এর জন্য আমাদের সবকিছু বিলিয়ে দেব। আমি শুধু চাই আমরা জয়ী হই এবং আমাদের মধ্যে কোনো ভয় কাজ না করুক।

কোচ হিসেবে এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো রিয়ালের মাঠে ডাগআউটে দাঁড়াবেন কোম্পানি।

ম্যাচের ফল আংশিকভাবে কৌশলের ওপর নির্ভর করবে। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে ছোট ছোট বিষয়গুলো গুরুত্ব পাবে, যেমন খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতা। আমরা রিয়ালের বিপক্ষে প্রস্তুতি নিয়েছি এবং তারা সিটির বিপক্ষে কী করেছে তা দেখেছি। এটি সম্ভবত আপনার খেলা সবচেয়ে কঠিন অ্যাওয়ে ম্যাচ হতে যাচ্ছে। কিন্তু আমরা জিততে চাই।

মন্তব্য করুন: