এমবাপ্পেকে দলে ফিরে পেয়ে ‘ভাগ্যবান’ রিয়াল
৭ এপ্রিল ২০২৬
চোট কাটিয়ে পাঁচ ম্যাচ পর শুরুর একাদশে কিলিয়ান এমবাপ্পের ফেরার দিনই হেরেছিল রিয়াল মাদ্রিদ। ফরাসি এই তারকা ফেরায় দলের ছন্দ নষ্ট হয়ে গেছে কি না – বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচের আগে তা নিয়েই প্রশ্ন ছুটে গেল কোচ আলভারো আরবেলোয়ার দিকে। তবে রিয়াল কোচ সাফ জানিয়ে দিয়েছেন, এমবাপ্পের ফেরাটা তাদের জন্য অসাধারণ ভাগ্যের বিষয়।
গত শনিবার লা লিগায় অবনমন অঞ্চলে থাকা মায়োর্কার কাছে ২-১ ব্যবধানে হারের ম্যাচে রিয়ালের শুরুর একাদশে ফিরেছিলেন এমবাপ্পে। কয়েক মাস হাঁটুর সমস্যায় ভোগা ফরাসি তারকার ফেরার শুরুর একাদশে ফেরার দিনে লা লিগার শিরোপা দৌড়ে বার্সেলোনার চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে পড়ে রিয়াল।
এমবাপ্পের অনুপস্থিতিতে আক্রমণভাগে ব্রাহিম দিয়াস ও ভিনিসুস জুনিয়রকে নিয়ে সাজানো ৪-৪-২ ফরমেশনে টানা পাঁচ ম্যাচ জিতে দুর্দান্ত ছন্দে ছিল ইউরোপের সফলতম ক্লাবটি।
বায়ার্নের বিপক্ষে মঙ্গলবার সান্তিয়াগো বের্নাবেউয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে নামার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আরবেলোয়া বলেন, “ব্রাহিমের থেকে এমবাপ্পের বৈশিষ্ট্য আলাদা, এবং সেখানেই আমাদের ভিন্নভাবে খেলতে হবে। কিন্তু আমি সেই সমস্যাটি পেয়ে আনন্দিত।”
বড় ম্যাচে এমবাপ্পের প্রভাব নিয়ে রিয়াল কোচ বলেন, “আগামীকালের মতো ম্যাচ এবং এই ধরনের লড়াইয়ের জন্যই এমবাপ্পে মাদ্রিদে এসেছে। আমি নিশ্চিত আমরা কিলিয়ানকে তার সেরা পর্যায়ে দেখতে পাব।”
চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ৯ ম্যাচে ১৩ গোল করেছেন এমবাপ্পে। তবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে চোটের কারণে তিনি মাত্র ২১ মিনিট খেলতে পেরেছিলেন।
“একমাত্র যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হলো আমি যা ভাবি, যা হলো দলে এমবাপ্পেকে ফিরে পেয়ে আমরা অসাধারণ ভাগ্যবান। বিশ্বে এমন কোনো কোচ নেই যে তাকে তার দলে চাইবে না।”
“রিয়াল মাদ্রিদ কী তা এমবাপ্পে পুরোপুরি জানে। সে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখেছিল ... আমি চাই আপনারা বায়ার্ন লড়াইয়ের পর আমাকে (তার সম্পর্কে) আবার জিজ্ঞাসা করুন।”















মন্তব্য করুন: