মাদ্রিদে হেরে মিউনিখে জেতার হুংকার রিয়ালের 

৮ এপ্রিল ২০২৬

মাদ্রিদে হেরে মিউনিখে জেতার হুংকার রিয়ালের 

দীর্ঘ ১৪ বছর পর চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। সান্তিয়াগো বের্নাবেউয়ে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ জিতে শেষ চারে ওঠার লড়াইয়ে এগিয়ে আছে জার্মান ক্লাবটি। তবে ফিরতি লেগে প্রত্যাবর্তনের হুংকার দিয়ে রেখেছেন রিয়াল কোচ আলভারো আরবেলোয়া। তার মতে, শুধু মিউনিখেই নয়, যেকোনো জায়গাতেই জিততে পারবে তার দল।

মঙ্গলবার ঘরের মাঠে বায়ার্নের কাছে - গোলে হারে রিয়াল।

বের্নাবেউয়ে অনুষ্ঠিত শুরু থেকেই দাপট দেখায় অতিথিরা। ৪১তম মিনিটে লুইস দিয়াসের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার মাত্র ২০ সেকেন্ডের মাথায় ব্যবধান দ্বিগুণ করে হ্যারি কেইন।

৭৪তম মিনিটে ব্যবধান কমান কিলিয়ান এমবাপ্পে। চলতি আসরে ফরাসি এই তারকার এটি ১৪তম গোল। কিন্তু এরপর গোলপোস্টের নিচে মানুয়েল নয়ারের দুর্দান্ত দৃঢ়তায় সমতায় ফিরতে পারেনি রিয়াল। 

ইউরোপ ক্লাব সেরার আসরে ২০১২ সালের সেমি-ফাইনালের প্রথম লেগের পর রিয়ালের বিপক্ষে এটি বায়ার্নের প্রথম জয়। এরপর স্প্যানিশ ক্লাবটির বিপক্ষে জিততে যেন ভুলেই গিয়েছিল জার্মান জায়েন্টরা। ২০১৩-১৪ মৌসুম থেকে নকআউট পর্বের আরও চারবারের দেখায় মোট আট ম্যাচ খেলে জিততে পারেনি একটিও। রিয়াল জেতে ছয়টি, ড্র হয় দুটি।

আগামী বুধবার মিউনিখে ফিরতি লেগে এমবাপ্পের গোলটি রিয়ালকে লড়াইয়ে টিকিয়ে রেখেছে বলে ম্যাচ শেষে মুভিস্টারকে জানান আরবেলোয়া।

আমরা এখনও টিকে আছি, এটি স্পষ্ট। আমরা মাত্র এক গোল পিছিয়ে আছি। আমরা যেকোনো জায়গায় জেতার ক্ষমতা রাখি। - ব্যবধান কাটিয়ে ওঠা খুব কঠিন হতো... আমি ভিনিসুসকে বলছিলাম যে একটি গোল আমাদের লড়াইয়ে টিকিয়ে রাখবে। আমরা এখনও এতে আছি, কারণ মাদ্রিদ যেকোনো জায়গায় জিততে পারে।

চোট কাটিয়ে ফেরার পর এমবাপ্পের পারফরম্যান্স এবং দলের ছন্দ নিয়ে যে সমালোচনা চলছিল, সে বিষয়ে রিয়াল কোচ বলেন, “আমার কাছে এমবাপ্পেকে খুব নিবেদিত মনে হয়েছে। সে তাদের সমস্যায় ফেলেছে। সে দেখিয়েছে কেন সে বিশ্বের সেরা খেলোয়াড়। সে রক্ষণভাগের জন্য নিয়মিত হুমকি ছিল, আর এটিই সেই এমবাপ্পে যাকে আমরা দেখতে চাই।

গোলটি আমাদের আশা দিয়েছে... এটি সহজ হবে না। কিন্তু মিউনিখে যদি কোনো দল জিততে পারে, সেটি রিয়াল মাদ্রিদ।

মন্তব্য করুন: