লিভারপুলের বিপক্ষে আরও গোল করতে না পারায় হতাশ পিএসজি

৯ এপ্রিল ২০২৬

লিভারপুলের বিপক্ষে আরও গোল করতে না পারায় হতাশ পিএসজি

ছন্নছাড়া লিভারপুলের বিপক্ষে আধিপত্য বিস্তার করেই জয় পেয়েছে পিএসজি। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির বিপক্ষে আরও গোলের সুযোগ কাজে লাগাতে না পারায় হতাশ চ্যাম্পিয়নস লিগের শিরোপাধারীরা।

বুধবার প্যারিসে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে লিভারপুলকে - গোলে হারায় পিএসজি।

ম্যাচের ১১তম মিনিটে দিজিরে দুয়ের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে একক প্রচেষ্টায় ব্যবধান দ্বিগুণ করেন খাভিচা কাভারাৎসখেলিয়া।

তবে পার্ক দে প্রিন্সেসে রাতটি ছিল উসমান দেম্বেলের জন্য হতাশার। ২০২৫ ব্যালন ডিঅর জয়ী ফরাসি এই তারকা তিনটি সুযোগ হাতছাড়া করেন এবং তার একটি শট পোস্টে লেগে ফিরে আসে।

পুরো ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নরা কতটা আধিপত্য বিস্তার করে খেলেছে তার প্রমাণ পাওয়া যায় পরিসংখ্যানেই। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের বিপক্ষে ৭৪ শতাংশ সময় বল দখলে রেখে লুইস এনরিকের দল শট নেয় ১৭টি, যার মধ্যে লক্ষ্যে ছিল ৭টি। অন্যদিকে ৩টি শটের একটিও লক্ষ্যে রাখতে পারেনি লিভারপুল।

ম্যাচ শেষে আরও গোল না পাওয়ায় হতাশা প্রকাশ করে এনরিকে বলেন, “এটি দুঃখজনক, স্পষ্টভাবে, আমরা খুব ভালো খেলেছি এবং আরও বেশি গোল পাওয়ার যোগ্য ছিলাম।

আর্নে স্লটের লিভারপুল সাধারণত আক্রমণাত্মক খেললেও এদিন তারা ছিল একদমই রক্ষণাত্মক। পুরো ম্যাচেই বেঞ্চে কাটান দলের অন্যতম তারকা মোহাম্মদ সালাহ। স্লটের এই রক্ষণাত্মক কৌশল অবাক করেছে পিএসজি কোচকেও।

আর্নে স্লটের অধীনে এই মৌসুমে এটিই প্রথমবার যে তারা পাঁচজন ডিফেন্ডার নিয়ে খেলেছে।

- ব্যবধানে এগিয়ে থাকলেও ফিরতি লেগ নিয়ে সতর্ক থাকার কথা জানান ওয়ারেন জাইরে-এমেরি। তবে পিএসজির এই তরুণ মিডফিল্ডারের কণ্ঠেও ছিল আরও গোল না হওয়ার আক্ষেপ।

আমরা জিতে সন্তুষ্ট কিন্তু আমি বলব যে কিছুটা হতাশাও আছে। কারণ আমাদের কাছে স্পষ্ট সুযোগ ছিল যা আমরা নিতে পারতাম। আমরা জানি যে ফিরতি লেগের জন্য অ্যানফিল্ডে যাওয়া জটিল হবে।

তাই অনুভূতি হলো যে নিশ্চিত হওয়ার জন্য হয়তো আমাদের তিন বা চারটি গোল করা উচিত ছিল।

৬৫তম মিনিটে গোল করে অনন্য এক কীর্তি গড়েন কাভারাৎসখেলিয়া। পিএসজির ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগের টানা চারটি নকআউট ম্যাচে গোল করার রেকর্ড গড়েন জর্জিয়ার এই ফরোয়ার্ড।

ম্যাচ শেষে তিনি বলেন, “আমাদের আরও গোল করার সুযোগ ছিল। তবে আমি মনে করি এটি ঠিক আছে, - ভালো কিন্তু আমাদের মনোযোগী থাকতে হবে।

প্রিমিয়ার লিগের শিরোপা দৌড় থেকে ছিটকে যাওয়া লিভারপুল বর্তমানে ট্রফিহীন একটি মৌসুম কাটানোর শঙ্কায় আছে। তবে চ্যাম্পিয়নস লিগে এর চেয়েও বাজে অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর কীর্তি আছে তাদের। ২০১৯ সালের সেমি-ফাইনালে বার্সেলোনার বিপক্ষে প্রথম লেগে - ব্যবধানে হারার পর ঘরের মাঠে - গোলে জিতে ফাইনালে উঠেছিল তারা। সেবারই নিজেদের ষষ্ঠ শিরোপা জিতেছিল অলরেডরা।

আগামী মঙ্গলবার অ্যানফিল্ডে পিএসজির বিপক্ষে ফিরতি লেগে মাঠে নামবে স্লটের দল।

মন্তব্য করুন: