রেকর্ড গড়ে টি-টুয়েন্টিতে ১২ হাজার রানের মাইলফলকে বাবর
১০ এপ্রিল ২০২৬
ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইলকে পেছনে ফেলে স্বীকৃত টি-টুয়েন্টিতে সবচেয়ে কম ইনিংসে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাবর আজম। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের বিপক্ষে ম্যাচে এই কীর্তি গড়েছন তিনি।
বৃহস্পতিবার করাচি অনুষ্ঠিত ম্যাচের আগে মাইলফলক স্পর্শ করতে ১৩ রানের দরকার ছিল বাবরের। পেশোয়ার জালমির ইনিংসের চতুর্থ ওভারে খুশদিল শাহকে পরপর চার ও ছক্কা মেরে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছান তিনি।
পাকিস্তানের দ্বিতীয় ও বিশ্বের দ্বাদশ ক্রিকেটার হিসেবে টি-টুয়েন্টিতে ১২ হাজার রানের ক্লাবে পা রাখলেন বাবর। এই মাইলফলক স্পর্শ করতে তার লাগল ৩৩৮ ইনিংস। গেইলের গেলেছিল ৩৪৩ ইনিংস।
এদিন পেশোয়ারের হয়ে ওপেনিংয়ে নেমে ৫১ বলে ৮৭ রানে অপরাজিত থাকেন বাবর।
টি-টুয়েন্টিতে সর্বোচ্চ রান-সংগ্রাহকের তালিকায় পাকিস্তানের এই কিংবদন্তি ব্যাটার ১২ হাজার ৭৪ রান নিয়ে আছেন ১১ নম্বরে। সবার ওপরে থাকা গেইল ৪৫৫ ইনিংসে ১৪ হাজার ৫৬২ রান নিয়ে অবসর নিয়েছেন।
পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে এর আগে ১২ হাজার রানে পৌঁছান শোয়েব মালিক। ৫১৫ ইনিংসে ১৩ হাজার ৫৭১ রান নিয়ে তালিকার সাত নম্বরে আছেন তিনি।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ৪ হাজার ৫৯৬ রান নিয়ে আগে থেকেই সর্বোচ্চ রানের মালিক বাবর।















মন্তব্য করুন: