৯ পয়েন্টে এগিয়ে থেকেও সতর্ক বার্সা কোচ

১২ এপ্রিল ২০২৬

৯ পয়েন্টে এগিয়ে থেকেও সতর্ক বার্সা কোচ

কাতালান ডার্বিতে এস্পানিওলকে উড়িয়ে লা লিগার শিরোপা ধরে রাখার অভিযানে অনেকটাই এগিয়ে গেছে বার্সেলোনা। তবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে পয়েন্টে এগিয়ে থাকলেও শিরোপা নিশ্চিত না হওয়া পর্যন্ত শিষ্যদের সতর্ক থাকতে বলেছেন কোচ হানসি ফ্লিক।

শনিবার কাম্প নউয়ে নগরপ্রতিদ্বন্দ্বীদের - গোলে হারিয়ে লিগে টানা অষ্টম জয় তুলে নেয় বার্সেলোনা। দলের হয়ে জোড়া গোল করেন ফেররান তোরেস। একটি করে গোল করেন লামিনে ইয়ামাল মার্কাস ্যাশফোর্ড।

৩১ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৭০। লিগে আর সাত রাউন্ড বাকি আছে।

রিয়াল গত সপ্তাহে মায়োর্কার কাছে হারের পর শুক্রবার জিরোনার সঙ্গে ড্র করায় শিরোপার জয়ের পথ অনেকটাই সহজ হয়ে গেছে বার্সেলোনার। কিন্তু এখনই শিরোপা জয়ের উৎসবে মাততে রাজি নন ফ্লিক।

এটি এখনও শেষ হয়ে যায়নি। পয়েন্টের ব্যবধান ভালো। এটি একটি ভালো অনুভূতি। কিন্তু আমাদের কাজ ঠিকঠাক করতে হবে। এটি শেষ হয়ে গেছেএমন মনোভাব আমরা রাখতে পারি না। এটি ভুল পথ এবং আমি এটি মেনে নেব না। যতক্ষণ না পর্যন্ত এটি নিশ্চিত হচ্ছে, আমাদের নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে।

গত ৩১ জানুয়ারির পর এদিন প্রথম গোলের দেখা পেলেন তোরেস। টানা ১৩ ম্যাচ গোলহীন থাকার পর জোড়া গোল করে এই স্প্যানিশ ফরোয়ার্ড জানান, ছন্দে ফিরতে তার পরিশ্রমের অভাব ছিল না।

অবশ্যই ফরোয়ার্ডদের গোলের মাধ্যমে বিচার করা হয়। আমি গোল করার পর অনেক দিন কেটে গিয়েছিল। কিন্তু আমি যা করছিলাম তাতে সবসময় বিশ্বাস ছিল এবং জানতাম যে শেষ পর্যন্ত এটি ফল বয়ে আনবে।

লিগ শিরোপা জয়ের পথে অনেকটা এগিয়ে গেলেও চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের শঙ্কায় আছে বার্সেলোনা। গত সপ্তাহে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদের কাছে - গোলে হারে তারা। তবে আগামী মঙ্গলবার মাদ্রিদে ফিরতি লেগে এই ব্যবধান ঘুচিয়ে প্রত্যাবর্তনের ব্যাপারে আশাবাদী ফ্লিক।

আমাদের একটি নিখুঁত ম্যাচ খেলা প্রয়োজন এবং আমরা সেটি করতে সক্ষম। আমি জানি আতলেতিকো একটি চমৎকার দল। কিন্তু আমাদেরও একটি দুর্দান্ত দল আছে। আমার মনে হয় সবাই এটির জন্য প্রস্তুত। সবাই দেখাতে চায় যে আমরা এটি করতে পারি। আমরা সেখানে গিয়ে দারুণ লড়াই করতে চাই।

মন্তব্য করুন: