চেলসিকে উড়িয়ে আর্সেনালের বিপক্ষে ‘ফাইনালের’ অপেক্ষায় ম্যানসিটি

১৩ এপ্রিল ২০২৬

চেলসিকে উড়িয়ে আর্সেনালের বিপক্ষে ‘ফাইনালের’ অপেক্ষায় ম্যানসিটি

চেলসিকে গুঁড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই আরও জমিয়ে তুলেছে ম্যানচেস্টার সিটি। জয়ের পর কোচ পেপ গুয়ার্দিওলা জানিয়েছেন, আগামী সপ্তাহে শীর্ষে থাকা আর্সেনালের বিপক্ষে লড়াইটি তাদের কাছে এখন ফাইনালে পরিণত হয়েছে।

রোববার স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে - গোলে হারায় সিটি। দ্বিতীয়ার্ধে নিকো 'রেইলি, মার্ক গুয়েহি জেরেমি ডোকুর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

এই জয়ে আর্সেনালের সঙ্গে পয়েন্টের ব্যবধান ছয়ে নামিয়ে আনল এক ম্যাচ কম খেলা গুয়ার্দিওলার দল। ৩১ ম্যাচে তাদের পয়েন্ট ৬৪। ৩২ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।

শনিবার বোর্নমাউথের কাছে আর্সেনাল - গোলে হেরে যাওয়ায় শিরোপা জয়ের সহজ সমীকরণ এখন সিটির কাছে। বাকি সাতটি ম্যাচের সবকটিতে জিতলে এবং গোল ব্যবধানে এগিয়ে থাকলে শিরোপা উঠবে তাদের হাতে, যার মধ্যে আছে আর্সেনালের বিপক্ষে একটি ম্যাচও।

অন্যদিকে ২৩ বছরের শিরোপা খরা কাটাতে আর্সেনালকে জিততে হবে তাদের বাকি ছয় ম্যাচের সবকটিতেই। ফলে আগামী রোববার ইতিহাদ স্টেডিয়ামে সিটির বিপক্ষে ম্যাচটি তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

চেলসিকে হারিয়ে এই ম্যাচ প্রসঙ্গে গুয়ার্দিওলা বলেন, “আর্সেনাল (ম্যাচটি) একটি ফাইনাল। তবে আমাকে বলবেন না যে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচটি ( মে) সহজ হবে।

তবে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ চার ম্যাচে তিনটিতে হারা আর্সেনালকে হালকাভাবে নিচ্ছেন না সিটি কোচ। গত মার্চে দুই দলের সবশেষ দেখায় আর্সেনালকে হারিয়ে ইংলিশ ফুটবল লিগ কাপের শিরোপা জেতে গুয়ার্দিওলার দল।

আমরা এমন একটি দলের (আর্সেনাল) বিপক্ষে খেলতে যাচ্ছি যারা গত ৪৯ ম্যাচে মাত্র তিনটি ম্যাচ হেরেছে এবং চ্যাম্পিয়নস লিগে একবারও হারেনি। তারা এখন পর্যন্ত এই দেশে এবং ইউরোপে সেরা দল ছিল। আর্সেনালকে একবার হারানোই খুব কঠিন, ভাবুন কয়েক সপ্তাহের ব্যবধানে তাদের দুবার হারানো কতটা কঠিন হতে পারে।

আর্সেনাল গত কয়েক বছরে যা করেছে তার প্রতি আমার শ্রদ্ধা আছে। আমি তাদের কোচ, খেলোয়াড়, মান এবং প্রতিটি পরিস্থিতিতে তারা কীভাবে লড়াই করে তা জানি, এটাই আমাদের সবচেয়ে বড় কাজ।

মন্তব্য করুন: