বার্সার বিদায়ের পর রেফারিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রাফিনিয়ার

১৫ এপ্রিল ২০২৬

বার্সার বিদায়ের পর রেফারিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রাফিনিয়ার

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে জিতলেও দুই লেগ মিলিয়ে - গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। দলের বিদায়ের পর রেফারিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন কাতালান ক্লাবটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া।

মঙ্গলবার মেত্রোপলিতানোয় স্বাগতিক আতলেতিকোকে - গোলে হারালেও তা টুর্নামেন্টে টিকে থাকার জন্য যথেষ্ট ছিল না বার্সেলোনার। গত সপ্তাহে ঘরের মাঠে দিয়েগো সিমিওনের দলের কাছে - গোলে হেরেছিল তারা।

চোটের কারণে দুই ম্যাচের কোনোটিতেই মাঠে নামতে পারেনি রাফিনিয়া। তবে এই দুই ম্যাচের রেফারিদের বিরুদ্ধে তার দলকে হারানোর অভিযোগ এনেছেন এই ব্রাজিলিয়ান তারকা।

সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ রাফিনিয়া বলেন, “আমার মতে এটি ছিল একটি ডাকাতি, শুধু এই ম্যাচ নয়, অন্যটিওতেও (প্রথম লেগ) একই ছিল।

আমার মনে হয় রেফারি খুব খারাপভাবে পরিচালিত হচ্ছে। তিনি (এই ম্যাচের রেফারি) যেসব সিদ্ধান্ত নেয় তা অবিশ্বাস্য... আমি সত্যিই বুঝতে চাই কেন তারা এটা ভেবে ভয় পায় যে বার্সেলোনা এসে জিতবে।

ম্যাচ শেষে রাফিনিয়াকে হাত দিয়ে এক ধরনের ইশারা করতে দেখা যায়, যা সাধারণত চুরি বোঝাতে ব্যবহার করা হয়।

এটি খুব কঠিন ছিল, বিশেষ করে যখন আপনি বুঝতে পারেন যে ম্যাচ জেতার জন্য আপনাকে তিনগুণ বেশি পরিশ্রম করতে হবে।আমি মনে করি সবাই ভুল করতে পারে; সবাই মানুষ। কিন্তু যখন ভুলগুলো বারবার একইভাবে হতে থাকে, তখন আমার মনে হয় এটি এমন কিছু যা নিয়ে আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন।

গত সপ্তাহের প্রথম লেগে ৪২তম পাউ কুবার্সি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা। স্প্যানিশ এই ডিফেন্ডারকে প্রথমে হলুদ কার্ড দেখানো হলেও ভিএআরে যাচাইয়ের পর তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। এরপর সেই ফ্রি-কিক থেকে আতলেতিকোকে এগিয়ে দিয়েছিলেন হুলিয়ান আলভারেস।

ফিরতি লেগেও প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। ৭৭তম মিনিটে এরিক গার্সিয়া আলেক্সান্দার সরলথকে পেছন থেকে টেনে ধরলে শুরুতে হলুদ কার্ড দেখেন তিনি। পরে মনিটরে রিপ্লে দেখে এই ডিফেন্ডারকে সরাসরি লাল কার্ড দেন রেফারি।

বার্সেলোনা প্রথম লেগের একটি ঘটনা নিয়ে উয়েফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করলেও তা প্রত্যাখ্যান করা হয়। সেই ঘটনায় আতলেতিকো গোলরক্ষক হুয়ান মুসো কিক নিয়েছেন মনে হলেও ডি-বক্সের ভেতর ডিফেন্ডার মার্ক পুবিল হাত দিয়ে বল থামিয়ে গোলরক্ষককে ফেরত পাঠান। এই ঘটনায় বার্সেলোনা তখনই পেনাল্টির দাবি জানালেও রেফারি বা ভিএআর কেউই তাতে সাড়া দেয়নি।

মন্তব্য করুন: