ফাইনালের লড়াইয়ে আর্সেনাল-আতলেতিকো, পিএসজি-বায়ার্ন
১৬ এপ্রিল ২০২৬
জমজমাট কোয়ার্টার-ফাইনালের লড়াই শেষে চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালে উঠেছে আতলেতিকো মাদ্রিদ, পিএসজি, আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ। এই চার দলের ফাইনালে ওঠার লড়াই শুরু হবে চলতি মাসের শেষের দিকে।
বুধবার ফিরতি লেগে মিউনিখে রোমাঞ্চকর ম্যাচে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়ে শেষ চারে পা রাখে বায়ার্ন মিউনিখ। প্রথম লেগ ২-১ গোলে জেতা ভিনসেন্ট কোম্পানির দল সেমি-ফাইনালে ওঠে ৬-৪ গোলের অগ্রগামিতায়।
ফাইনালে ওঠার লড়াইয়ে জার্মান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ পিএসজি। শেষ আটে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা লিভারপুলকে দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে হারায়।
সেমি-ফাইনালের প্রথম লেগে আগামী ২৮ এপ্রিল প্যারিসে মুখোমুখি হবে পিএসজি ও বায়ার্ন। মিউনিখে ফিরতি লেগ ৬ মে।
শেষ চারের আরেক লড়াইয়ে মুখোমুখি হবে আতলেতিকো মাদ্রিদ ও আর্সেনাল। বুধবার ঘরের মাঠে স্পোর্তিং লিসবনের সঙ্গে গোলশূন্য ড্র করা মিকেল আর্তেতার দল সেমি-ফাইনালে উঠে দুই লেগ মিলিয়ে ১-০ গোলের অগ্রগামিতায়। অন্যদিকে বার্সেলোনাকে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে হারিয়ে শেষ চারে ওঠে আতলেতিকো।
ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ২৯ মে মেত্রোপলিতানোয় প্রথম লেগে মাঠে নামবে এই দুই দল। এমিরেটস স্টেডিয়ামে ফিরতি লেগ ৫ মে।
এবারের চ্যাম্পিয়নস লিগের শিরোপা লড়াই অনুষ্ঠিত হবে আগামী ৩০ মে, হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারিনায়।
সেমি-ফাইনালের লাইন-আপ:
১ম সেমি-ফাইনাল: পিএসজি – বায়ার্ন মিউনিখ
২য় সেমি-ফাইনাল: আতলেতিকো মাদ্রিদ – আর্সেনাল















মন্তব্য করুন: