বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ফ্রান্সের একিতিকে

১৬ এপ্রিল ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ফ্রান্সের একিতিকে

বিশ্বকাপের দুই মাসের কম সময় আগে লিভারপুলের হয়ে দুর্দান্ত ছন্দে থাকা হুগো একিতিকেকে নিয়ে বড় দুঃসংবাদ পেয়েছে ফ্রান্স। গুরুতর চোটে চলতি মৌসুমের পাশাপাশি আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এই ফরোয়ার্ড।

বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ)।

গত মঙ্গলবার অ্যানফিল্ডে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে চোট পান একিতিকে। ম্যাচের ২২ মিনিটের মাথায় স্ট্রেচারে করে কান্নাসিক্ত চোখে মাঠ ছাড়েন ২৩ বছর বয়সী এই তারকা।

সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানায়, ফরাসি এই ফরোয়ার্ডের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে গেছে, যার ফলে তাকে অন্তত ৯ মাস মাঠের বাইরে থাকতে হবে।

এফএফএফ-এর বিবৃতিতে ফরাসি জাতীয় দলের কোচ দিদিয়ের দেশম বলেন, “দুর্ভাগ্যবশত, (একিতিকের) চোটের ভয়াবহতা তাকে লিভারপুলের হয়ে মৌসুম শেষ করতে এবং বিশ্বকাপে অংশ নিতে বাধা দেবে। এই চোট তার জন্য অবশ্যই একটি বড় ধাক্কা। ফরাসি জাতীয় দলের জন্যও এটি একটি বিশাল ক্ষতি।

গত মাসে ব্রাজিলের বিপক্ষে ফ্রান্সের ২-১ গোলে পাওয়া জয়ের ম্যাচে এক গোল করেছিলেন একিতিকে।

গত মৌসুমে পিএসজি থেকে লিভারপুলে যোগ দেওয়া এই ফরোয়ার্ড চলতি মৌসুমে অলরেডদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭টি গোল ও ৬টি অ্যাসিস্ট করেছেন।

বর্তমানে প্রিমিয়ার লিগের শীর্ষ পাঁচে থেকে মৌসুম শেষ করার লড়াই করছে লিভারপুল। এমন সময়ে দলের গুরুত্বপূর্ণ স্ট্রাইকারকে হারানো ক্লাবটির জন্য একটি বড় বিপর্যয়। ইতিমধ্যে তার অস্ত্রোপচার এবং পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে কাজ শুরু করেছে লিভারপুল।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হবে এবারের বিশ্বকাপ। ১৭

মন্তব্য করুন: