চেলসিকে হারাল ম্যানইউ, রেলিগেশন অঞ্চলেই থাকল টটনাম

১৯ এপ্রিল ২০২৬

চেলসিকে হারাল ম্যানইউ, রেলিগেশন অঞ্চলেই থাকল টটনাম

ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ান মাথেউস কুইয়ার একমাত্র গোলে চেলসিকে হারিয়ে তৃতীয় স্থান মজবুত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে শেষ মুহূর্তে গোল হজম করে আবারও পয়েন্ট হারিয়ে অবনমন অঞ্চলেই আছে টটনাম হটস্পার।

শনিবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে - গোলে হারায় ইউনাইটেড। গত সেপ্টেম্বরে দুই দলের প্রথম দেখাতে - গোলে জিতেছিল রেড ডেভিলরা।

ম্যাচের ৬০ শতাংশ সময় বল দখলে রাখা চেলসি আক্রমণেও আধিপত্য দেখায়। কিন্তু গোলের জন্য ২১টি শট নেওয়া স্বাগতিকরা লক্ষ্যে রাখতে পারে কেবল তিনটি। অন্যদিকে চারটি শট নেওয়া ইউনাইটেডের লক্ষ্যে ছিল ওই একটিই।

এই জয়ে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার পথে এক ধাপ এগিয়ে গেল মাইকেল ক্যারিকের দল। আগামী মৌসুমে ইউরোপের ক্লাব সেরার আসরে প্রিমিয়ার লিগ থেকে পাঁচটি দল সুযোগ পাবে।

৩৩ ম্যাচে ১৬ জয় ১০ ড্রয়ে ৫৮ পয়েন্ট ইউনাইটেডের। ষষ্ঠ স্থানে থাকা চেলসির পয়েন্ট ৪৮।

ইউনাইটেডের চেয়ে পয়েন্ট কম নিয়ে চার নম্বরে আছে ৩২ ম্যাচ খেলা অ্যাস্টন ভিলা। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে পাঁচে লিভারপুল।

পাল্টা আক্রমণে ম্যাচের ৪৩তম মিনিটে ব্রুনো ফের্নান্দেসের বাড়ানো বলে ইউনাইটেডকে এগিয়ে দেন কুইয়া। চলতি লিগে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের এটি অষ্টম গোল। অন্যদিকে এই নিয়ে ১৮টি গোলে সহায়তা করলেন ফের্নান্দেস, যা প্রিমিয়ার লিগে এক মৌসুমে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া ৮টি গোলও করেছেন এই পর্তুগিজ মিডফিল্ডার।

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ঘরের মাঠে মাত্র ২ ম্যাচে জয় পেয়েছে টটনামএর আগে দিনের অন্য ম্যাচে ঘরের মাঠে ব্রাইটনের বিপক্ষে দুইবার এগিয়ে গেলেও - গোলে ড্র করে টটনাম। চলতি মৌসুমে তাদের তৃতীয় কোচ রবের্তো দে জেরবির অধীনে টানা দুই ম্যাচেই পয়েন্ট হারাল লন্ডনের দলটি। গত ম্যাচে সান্ডারল্যান্ডের কাছে - গোলে হেরেছিল তারা।

৩৩ ম্যাচে জয়, ১৬ হার ১০ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে আছে টটনাম। অবনমন অঞ্চলের বাইরে ১৭ নম্বরে থাকা ওয়েস্ট হ্যামের পয়েন্ট ৩২ ম্যাচে ৩২।

পেদ্রো পেররোর গোলের এগিয়ে থেকে বিরতি যাওয়ার পথে ছিল টটনাম। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সমতায় ফেরে ব্রাইটন। ৭৭তম মিনিটে শাভি সিমন্সের গোলে আবার এগিয়ে যায় টটনাম। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আবার গোল হজম করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।

মন্তব্য করুন: