আর্সেনালকে হারিয়ে ‘আশার’ আলো দেখছে ম্যানসিটি

২০ এপ্রিল ২০২৬

আর্সেনালকে হারিয়ে ‘আশার’ আলো দেখছে ম্যানসিটি

প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আর্সেনালকে হারিয়ে শিরোপা লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ম্যানচেস্টার সিটি। পুরো ম্যাচজুড়ে ডাগআউটে চনমনে থাকা সিটি কোচ পেপ গুয়ার্দিওলা এই জয়কে কেবল একটি শব্দেই সংজ্ঞায়িত করেছেন, সেটি হলো আশা।

রোববার ইতিহাদ স্টেডিয়ামে আর্সেনালকে - গোলে হারায় সিটি। প্রথমার্ধে রায়ান শের্কির গোলে এগিয়ে যাওয়ার দুই মিনিটের মধ্যে গোল হজম করে স্বাগতিকরা। ৬৫তম মিনিটে আর্লিং হলান্দের গোলে আবার এগিয়ে যায় তারা। সেটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

এই জয়ে তালিকার শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্টের ব্যবধান তিনে নামিয়ে আনল গুয়ার্দিওলার দল। এক ম্যাচ কম খেলা সিটি ৩২ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে। আগামী বুধবার ১৯তম স্থানে থাকা বার্নলিকে হারাতে পারলে আর্সেনালকে হটিয়ে শীর্ষে উঠে আসবে তারা।

ম্যাচটি উপভোগ করেছেন কি নাএমন প্রশ্নের জবাবে গুয়ার্দিওলা বলেন, “উপভোগ করা সঠিক শব্দ বলে আমি মনে করি না। এটি ঠিক আছে। আশা, এই ম্যাচটি আমাদের আশা দিয়েছে। কেবল এটাই।

ম্যাচ শেষে আমি ছেলেদের বলেছি, এই মুহূর্তটি উপভোগ করো কিন্তু মনোযোগ হারাইও না। আমরা দৌড়ে আছি, কিন্তু বাস্তবতা হলো লিগের শীর্ষে কারা? আমরা নই।

সিটি আর্সেনাল যদি নিজেদের বাকি ম্যাচের সবগুলোই জেতে তাহলে তাদের পয়েন্ট সমান হবে। তখন শিরোপা নির্ধারণ হবে দুই দলের গোল ব্যবধানের ওপর ভিত্তি।

প্রসঙ্গে সিটি কোচ বলেন, “গোল ব্যবধান কাদের ভালো? তাদের (আর্সেনাল) কিন্তু অবশ্যই আমাদের আশা আছে লড়াই করার এবং টিকে থাকার সুযোগকে বাড়িয়ে নেওয়ার।

এই ম্যাচটিকেবিশ্বজুড়ে এবং ইংল্যান্ডের জন্য সেরা বিজ্ঞাপনহিসেবে অভিহিত করেন এই স্প্যানিশ কোচ। এছাড়া ম্যাচজুড়ে আর্সেনালের পারফরম্যান্সের প্রশংসাও করেন তিনি।

মানুষ বলে তাদের মোমেন্টাম নেই। কিন্তু আপনি যখন তাদের ডুয়েল, লং বল, সেকেন্ড বল এবং সেট পিসগুলোতে লড়াই করতে দেখবেন, বুঝবেন তারা একটি অসাধারণ দল। তা না হলে আপনি পুরো মৌসুম লিগের শীর্ষে থাকতে পারবেন না।

মন্তব্য করুন: