ম্যানসিটির কাছে হারের পর আর্সেনাল কোচ বললেন, শিরোপা লড়াই কেবল শুরু

২০ এপ্রিল ২০২৬

ম্যানসিটির কাছে হারের পর আর্সেনাল কোচ বললেন, শিরোপা লড়াই কেবল শুরু

বেশ স্বাচ্ছন্দেই প্রিমিয়ার লিগের শিরোপার পথে এগুতে থাকা আর্সেনাল হুট করেই খেই হারিয়ে ফেলেছে। ম্যানচেস্টার সিটির কাছে হারের পর দ্বিতীয় স্থানে থাকা দলটির সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান নেমে এসেছে তিনে। তবে হতাশায় মুষড়ে না পরে দলটির কোচ মিকেল আর্তেতা জানিয়েছেন, প্রিমিয়ার লিগ আবার নতুন করে শুরু হচ্ছে।

রোববার ইতিহাদ স্টেডিয়ামে চলতি মৌসুমের শিরোপা লড়াইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে সিটির কাছে - গোলে হারে আর্সেনাল।

রায়ান শের্কির গোলে শুরুতে পিছিয়ে পড়লেও দুই মিনিটের মধ্যেই গানারদের সমতায় ফেরান কাই হাভার্টজ। তবে ৬৫তম মিনিটে আর্লিং হলান্দ সিটিকে আবার এগিয়ে দিলে আর ম্যাচে ফিরতে পারেনি আর্তেতার শিষ্যরা।

এই ম্যাচে জয় পেলে ২০০৪ সালের পর প্রথম লিগ শিরোপার খোঁজে থাকা আর্সেনাল দ্বিতীয় স্থানে থাকা এক ম্যাচ কম খেলা সিটির চেয়ে পয়েন্টে এগিয়ে যেতে পারত।

এখন আগামী বুধবার সিটি যদি বার্নলিকে হারাতে পারে, তাহলে আর্সেনালকে সরিয়ে গত অক্টোবরের পর প্রথমবারের মতো তালিকার শীর্ষে উঠে আসবে পেপ গুয়ার্দিওলার দল।

ঘরোয়া সব ধরনের প্রতিযোগিতায় টানা চতুর্থ হারের পর আর্তেতা বলেন, “প্রিমিয়ার লিগ প্রায় নতুন করে শুরু হচ্ছে। তাদের হাতে একটি ম্যাচ বেশি আছে, আমরা পয়েন্টে এগিয়ে আছি এবং আর পাঁচটি ম্যাচ বাকি আছে।

ম্যাচে ফল না আসায় খেলোয়াড়রা নিশ্চিতভাবেই খুব হতাশ। এখন অনুভূতিটা এমন। তারা বলেছে, ‘ঠিক আছে, আজ আমরা একটি সুযোগ হারিয়েছি, কিন্তু পরবর্তী পাঁচ ম্যাচে আমাদের সামনে সবচেয়ে বড় সুযোগ রয়েছে, তাই চলো সেটি কাজে লাগাই

পয়েন্ট তালিকায় সিটি খুব কাছাকাছি চলে এলেও পরবর্তী ম্যাচগুলোর সূচি কিছুটা হলেও আর্সেনালকে স্বস্তি দিতে পারে। ঘরের মাঠে তারা খেলবে নিউক্যাসল ইউনাইটেড, ফুলহ্যাম বার্নলির বিপক্ষে। বাকি দুটি ম্যাচ হবে ওয়েস্ট হ্যাম ক্রিস্টাল প্যালেসের মাঠে।

অন্যদিকে প্রতিপক্ষের মাঠে সিটির ম্যাচ আছে বার্নলি, এভারটন বোর্নমাউথের বিপক্ষে। আর ঘরের মাঠে তারা খেলবে ব্রেন্টফোর্ড, অ্যাস্টন ভিলা ক্রিস্টাল প্যালেসের সঙ্গে।

তবে আর্সেনালের জন্য চিন্তার কারণ তাদের বর্তমান ফর্ম। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমের প্রথম ৪৯ ম্যাচে মাত্র ৩টিতে হারলেও শেষ ম্যাচের ৪টিতেই হেরেছে তারা। প্রিমিয়ার লিগে তাদের সবশেষ জয় এসেছে গত ১৪ মার্চ।

৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্তেতার মতে, সামনে আরও নাটকীয়তা বাকি আছে।

দেখা যাক কী হয়। এটি প্রিমিয়ার লিগ। প্রথমত, এই লিগে একটি ম্যাচ জেতাও অত্যন্ত কঠিন। উভয় দলের সামনে যে সূচি আছে তা দেখুন। এটি আমাদের দুজনের জন্যই কঠিন হতে যাচ্ছে। তা না হলে অন্য মৌসুমগুলোর মতো আমাদের এখন ৮০ বা ৮৫ পয়েন্ট থাকত, যা এবার ঘটেনি। তাই আমরা ম্যাচ ধরে ধরে প্রস্তুতি নেব এবং আজকের ভুল থেকে শিক্ষা নিয়ে আরও ভালো করব। এখনও সবকিছু জেতার সুযোগ রয়েছে।

মন্তব্য করুন: