লা লিগার চেয়ে রিয়ালের জন্য চ্যাম্পিয়নস লিগ জেতা সহজ: আরবেলোয়া

২১ এপ্রিল ২০২৬

লা লিগার চেয়ে রিয়ালের জন্য চ্যাম্পিয়নস লিগ জেতা সহজ: আরবেলোয়া

রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া দাবি করেছেন, তাদের জন্য লা লিগা জয়ের চেয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা বেশি সহজ। ঘরোয়া ফুটবলে পিছিয়ে পড়ার পেছনে স্প্যানিশ রেফারিদের দায়ী করেছেন তিনি।

মঙ্গলবার লিগে আলাভেসের মুখোমুখি হবে হবে রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে পয়েন্ট পিছিয়ে থাকায় শিরোপা লড়াই থেকে প্রায় ছিটকে গেছে তারা। গত ১০ এপ্রিল জিরোনার বিপক্ষে - ড্র হওয়া ম্যাচে পেনাল্টি না দেওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছিল ক্লাবটি। সেই ড্রয়ের ফলে শিরোপা দৌড়ে বড় ধাক্কা খায় আরবেলোয়ার দল।।

গত ২০ বছরে লা লিগায় সাতবার চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল, যার সবশেষটি আসে ২০২৪ সালে। অন্যদিকে একই সময়ের মধ্যে ছয়টি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে তারা, যা এই সময় অন্য যে কোনো দলের চেয়ে বেশি।

সোমবার সংবাদ সম্মেলনে এই পরিসংখ্যান নিয়ে জানতে চাওয়া হলে আরবেলোয়া বলেন, “এর পেছনে একটি কারণ আছে এবং তা অনেকের কাছেই স্পষ্ট। সাম্প্রতিক বছরগুলোতে লা লিগায় আমাদের উন্নতির জায়গা আছে। গত কয়েক মাসে বড় এবং কঠিন ম্যাচগুলোতে আমরা ছোট প্রতিপক্ষের চেয়ে ভালো খেলেছি।

কিন্তু আমরা জিরোনার ম্যাচের মতো (পেনাল্টি না পাওয়া) পরিস্থিতির সম্মুখীন হয়েছি, যা রিয়াল মাদ্রিদের জন্য লা লিগার চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা সহজ করে দেয়।

গত কয়েক বছর ধরে প্রায়শই লা লিগার রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলে আসছে রিয়াল। কয়েক বছর আগে বার্সেলোনার বিরুদ্ধে রেফারিকে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠার পর থেকে রেফারিং নিয়ে ক্লাবটির সমালোচনা আরও তীব্র হয়েছে। এটিকে স্প্যানিশ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় কেলেঙ্কারি হিসেবে আখ্যা দেন আলবেলোয়া।

গত সপ্তাহে বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ায় রিয়াল এখন টানা দ্বিতীয় মৌসুম কোনো ট্রফি ছাড়া শেষ করার শঙ্কায় আছে।

মন্তব্য করুন: