১১৪ বছর পর কোনো গোল ছাড়া লিগে টানা ৫ ম্যাচে চেলসির হার

২২ এপ্রিল ২০২৬

১১৪ বছর পর কোনো গোল ছাড়া লিগে টানা ৫ ম্যাচে চেলসির হার

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচে হেরেছে চেলসি। শুধু তাই নয়, এই ম্যাচগুলোয় কোনো গোলই করতে পারেনি তারা। ১১৪ বছরের মধ্যে প্রথমবার এমন বাজে সময় পার করছে লন্ডনের ক্লাবটি।

মঙ্গলবার ব্রাইটনের মাঠে - গোলে হারে চেলসি। এই হারে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনায় আরেকটি বড় ধাক্কা খেল লিয়াম রোজেনিয়রের দল।

৩৪ ম্যাচে ১৩ জয় ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে আছে চেলসি। তাদেরকে হারিয়ে ৫০ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠে এসেছে ব্রাইটন। প্রিমিয়ার লিগ থেকে শীর্ষ পাঁচটি দল আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পাবে।

গত মার্চ অ্যাস্টন ভিলাকে - গোলে হারানোর পর থেকে প্রিমিয়ার লিগে কোনো জয়ের দেখা পায়নি চেলসি। হেরেছে পাঁচ ম্যাচের সবকটিতেই, গোল দিতে পারেনি একটিও। ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে ১৯১২ সালে সবশেষ এমন বাজে সময় পার করেছিল তারা।

এছাড়া সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ আট ম্যাচের সাতটিতেই হেরেছে চেলসি। একমাত্র জয়টি আসে এফএ কাপে, তৃতীয় স্তরের দল পোর্ট ভ্যালের বিপক্ষে। এই সময় চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় পিএসজির কাছে বিধ্বস্ত হয়ে বিদায় নেয় তারা। দুই লেগ মিলিয়ে গোল হজম করে ৮টি, দিতে পারে দুটি।

দলের চলমান ছন্নছাড়া পারফরম্যান্সে এদিন সমর্থকদের কাছ থেকে দুয়ো শুনতে হয় কোচ রোজেনিয়রকে। চলতি বছর জানুয়ারিতে সাড়ে বছরের চুক্তিতে তাকে হেড কোচের দায়িত্ব দেয় চেলসি।

দলের যাচ্ছেতাই পারফরম্যান্স এবং খেলোয়াড়দের মাঠের মনোভাব দেখে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ রোজনিয়র তার ফুটবলারদের পারফরম্যান্সকে অগ্রহণযোগ্য এবং অমার্জনীয় হিসেবে অভিহিত করেন।

এটি ম্যাচের প্রতিটি দিক থেকে অগ্রহণযোগ্য ছিল। আমাদের মনোভাব ছিল অগ্রহণযোগ্য। আমি বারবার সামনে এসে খেলোয়াড়দের সমর্থন করি। কিন্তু আজকের এই পারফরম্যান্স কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

আমরা যেভাবে গোলগুলো হজম করেছি, যতগুলো ডুয়েল হেরেছি এবং দলে তীব্রতার যে অভাব ছিল, এখন এই মুহূর্তে বড় ধরনের কোনো পরিবর্তন প্রয়োজন।

আমি মনে করি খেলোয়াড়দের আয়নার সামনে দাঁড়ানো উচিত তারা আজ মাঠে কী দিয়েছে তা দেখার জন্য। আপনারা কৌশল নিয়ে কথা বলতে পারেন... কিন্তু কৌশল আসে ফুটবলের মৌলিক বিষয়গুলোর পরে।

এফএ কাপের সেমি-ফাইনালে আগামী রোববার লিডস ইউনাইটেডের মুখোমুখি হবে চেলসি।

মন্তব্য করুন: