আর্সেনালকে হটিয়ে ৮ মাস পর প্রিমিয়ার লিগে শীর্ষে ম্যানসিটি

২৩ এপ্রিল ২০২৬

আর্সেনালকে হটিয়ে ৮ মাস পর প্রিমিয়ার লিগে শীর্ষে ম্যানসিটি

আর্লিং হলান্দের গোলে অবনমন অঞ্চলে থাকা বার্নলিকে হারিয়ে আট মাস পর প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে ম্যানচেস্টার সিটি।

বুধবার প্রতিপক্ষের মাঠে - গোলে জয় পায় পেপ গুয়ার্দিওলার দল।

গত ম্যাচে ঘরের মাঠে আর্সেনালকে - হারিয়ে লিগের শিরোপা লড়াই জমিয়ে তোলা সিটি এবার তাদেরকে হটিয়েই শীর্ষে উঠল। এর আগে সবশেষ গত আগস্টে প্রথম রাউন্ড শেষে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল সিটি।

৩৩ ম্যাচে ২১ জয় ড্রয়ে ৭০ পয়েন্ট গুয়ার্দিওলার দলের। ২০০ দিনের বেশি সময় পর শীর্ষস্থান হারানো আর্সেনালেরও পয়েন্ট ৭০। দুই দলের গোলপার্থক্যও সমান ৩৭। তবে গোলের হিসেবে শীর্ষে আছে সিটি। এখন পর্যন্ত তারা গোল করেছে ৬৬টি, অন্যদিকে মিকেল আর্তেতার দল করেছে ৬৩টি।

বার্নলির ওপর আক্রমণে ঝড় তোলা গুয়ার্দিওলার দল ম্যাচের ৬৬ শতাংশ সময় বলের দখল রেখে গোলের জন্য ২৭টি শট নেয়, যার মধ্যে লক্ষ্যে থাকে ৮টি। কিন্তু ম্যাচের পঞ্চম মিনিটে হলান্দের একমাত্র গোল ছাড়া আর জালের দেখা পায়নি তারা।

প্রিমিয়ার লিগে মাঝে চার ম্যাচে গোল খরার পর, টানা দ্বিতীয় ম্যাচে গোল করলেন হলান্ড। চলতি আসরে তার গোল এখন ২৪টি, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। মৌসুমের সব প্রতিযোগিতা মিলিয়ে এই নরওয়েজিয়ান গোলমেশিনের গোল হলো ৩৫টি।

এই হারে প্রিমিয়ার লিগ থেকে অবনমন নিশ্চিত হয়েছে বার্নলির। ৩৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে আছে তারা। নিরাপদ অঞ্চল থেকে ১৩ পয়েন্ট পিছিয়ে আছে দলটি।

মন্তব্য করুন: