ভিনিসুসকে গালি দিয়ে ৬ ম্যাচের নিষেধাজ্ঞায় প্রেস্তিয়ান্নি

২৫ এপ্রিল ২০২৬

ভিনিসুসকে গালি দিয়ে ৬ ম্যাচের নিষেধাজ্ঞায় প্রেস্তিয়ান্নি

চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসুস জুনিয়রের উদ্দেশে বৈষম্যমূলক সমকামী বিদ্বেষমূলক মন্তব্য করার দায়ে বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গার জানলুকা প্রেস্তিয়ান্নিকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা।

শুক্রবার এক বিবৃতিতে এই শাস্তির বিষয়টি জানায় ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই নিষেধাজ্ঞা বিবৃতির তারিখ থেকেই কার্যকর হবে।

তবে প্রেস্তিয়ান্নির জন্য কিছুটা স্বস্তির খবর হলো, এই ছয় ম্যাচের তিনটি আগামী দুই বছরের জন্য স্থগিত থাকবে।

ইতিমধ্যেই এক ম্যাচের সাময়িক নিষেধাজ্ঞা কাটিয়েছেন প্রেস্তিয়ান্নি। ফলে উয়েফার ক্লাব প্রতিযোগিতায় আরও দুটি ম্যাচ খেলতে পারবেন না ২০ বছর বয়সী এই ফুটবলার। এছাড়া ফিফাকে এই শাস্তি বিশ্বব্যাপী কার্যকরের জন্য অনুরোধ জানিয়েছে উয়েফা। এমনটা হলে আসন্ন বিশ্বকাপে খেলার আশা শেষ হয়ে যেতে পারে প্রেস্তিয়ান্নির।

ঘটনা গত ফেব্রুয়ারির। চ্যাম্পিয়নস লিগে প্লে-অফের প্রথম লেগের ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে ভিনিসুসের একমাত্র গোলে রিয়াল জয় পায়। ব্রাজিলিয়ান এই তারকা গোল উদযাপনের পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। সময় ভিনিসুস বর্ণবাদী আচরণের অভিযোগ করলে খেলা ১১ মিনিটের জন্য স্থগিত রাখা হয়।

টেলিভিশন ফুটেজে দেখা যায়, প্রেস্তিয়ান্নি মুখ ঢেকে ভিনিসুসকে কিছু বলছেন, যা ২৫ বছর বয়সী এই ফুটবলার তার সতীর্থরাবর্ণবাদী গালিহিসেবে ধরে নিয়েছিলেন। তবে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ অস্বীকার করেন প্রেস্তিয়ান্নি দাবি করেন, ভিনিসুস তার কথা ভুল শুনেছেন।

রিয়ালের ফরাসি মিডফিল্ডার অরেলিয়াঁ চুয়ামেনি জানান, প্রেস্তিয়ান্নি তাকে বলেছিলেন যে তিনি ভিনিসুসকেবানরবলেননি, বরং সমকামী বিদ্বেষমূলক মন্তব্য করেছেন।

এই ঘটনার পর ২৫ ফেব্রুয়ারি সান্তিয়াগো বের্নাবেউয়ে অনুষ্ঠিত ফিরতি লেগে প্রেস্তিয়ান্নিকে নিষিদ্ধ করেছিল উয়েফা। সেই ম্যাচ ২-১ ব্যবধানে জিতে শেষ ষোলোয় ওঠে রিয়াল।

বেনফিকা এক বিবৃতিতে জানায়, উয়েফার এই সিদ্ধান্ত তাদেরকে জানানো হয়েছে। প্রেস্তিয়ান্নি উয়েফা অথবা আর্জেন্টিনার হয়ে ফিফার ম্যাচগুলোতে বাকি দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটাবেন।

আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত কেবল একটি ম্যাচ খেলেছেন প্রেস্তিয়ান্নি। গত নভেম্বরে অ্যাঙ্গোলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে বদলি হিসেবে জাতীয় দলে অভিষেক হয়েছিল ২০ বছর বয়সী এই ফুটবলারের

মন্তব্য করুন: