চোট নিয়ে লিভারপুল ক্যারিয়ারের সমাপ্তি সালাহর

২৬ এপ্রিল ২০২৬

চোট নিয়ে লিভারপুল ক্যারিয়ারের সমাপ্তি সালাহর

লিভারপুলের জার্সিতে বিদায়টা রাঙাতে পারলেন না মোহাম্মদ সালাহ। চোটের কারণে মৌসুম শেষ হওয়ার আগেই ছিটকে গেছেন তিনি। ফলে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচটি অলরেডদের জার্সিতে মিশরীয় এই তারকার শেষ ম্যাচ হয়ে থাকল।

প্রিমিয়ার লিগে অ্যানফিল্ডে প্যালেসকে - গোলে হারায় লিভারপুল। চোট নিয়ে ম্যাচের ৬০তম মিনিটে দর্শকদের করতালির মধ্য দিয়ে মাঠ ছাড়েন গত মাসে মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়া সালাহ।

সালাহর চোটের বিষয়ে আনুষ্ঠানিকভাবে লিভারপুল এখনও কিছু না জানায়নি। তবে শনিবার মিশর জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসান বার্তা সংস্থা রয়টার্সকে সালাহর মৌসুম শেষ হওয়ার বিষয়টি জানান। তবে আগামী ১১ জুন উত্তর আমেরিকায় শুরু হতে যাওয়া বিশ্বকাপে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।

তার হ্যামস্ট্রিং পেশিতে চোট লেগেছে এবং পূর্ণ সুস্থ হতে অন্তত চার সপ্তাহের চিকিৎসার প্রয়োজন।

লিভারপুলের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা সালাহর ক্যারিয়ার শেষ হলো ২৫৭ গোল নিয়ে। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১২ গোল অ্যাসিস্ট করেছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।

২০১৭ সালে ইতালিয়ান ক্লাব এএস রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর সালাহ নিজেকে ক্লাবটির কিংবদন্তিদের কাতারে নিয়ে গেছেন। মিশরীয় এই তারকার হাত ধরে ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০১৯-২০ মৌসুমে লিগ শিরোপা জেতে অ্যানফিল্ডের ক্লাবটি, যা প্রিমিয়ার লিগ যুগে তাদের প্রথম লিগ শিরোপা।

সব মিলিয়ে অলরেডদের হয়ে দুটি প্রিমিয়ার লিগ, একটি করে চ্যাম্পিয়নস লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, এফএ কাপ এবং ২টি ফুটবল লিগ কাপ জিতেছেন সালাহ।

আগামী ২৪ মে ব্রেন্টফোর্ডের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচে অ্যানফিল্ডের সমর্থকদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দেবেন সালাহ।

প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখার অভিযানের মাঝ পথে খেই হারিয়ে ফেলা লিভারপুলের মৌসুমে আর চার ম্যাচ বাকি আছে। ৩৪ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে তারা।

রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ বিশ্বকাপের আগে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পাওয়া কাঁধের চোট নিয়ে টুর্নামেন্টে খেলতে গেলেও পুরোপুরি ফিট ছিলেন না সালাহ। গ্রুপপর্বে এই ফরোয়ার্ড দুই ম্যাচে দুই গোল করলেও নকআউট পর্বে উঠতে পারেনি মিশর।

এবারের বিশ্বকাপেজি গ্রুপে মিসরের প্রতিপক্ষ বেলজিয়াম, নিউ জিল্যান্ড ইরান।

মন্তব্য করুন: