পিএসজি-বায়ার্নের রোমাঞ্চকর ম্যাচকে ক্যারিয়ার সেরা বললেন এনরিকে

২৯ এপ্রিল ২০২৬

পিএসজি-বায়ার্নের রোমাঞ্চকর ম্যাচকে ক্যারিয়ার সেরা বললেন এনরিকে

চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্ন মিউনিখকে হারানোর ম্যাচটিকে ক্যারিয়ারের সেরা ম্যাচ হিসেবে আখ্যা দিয়েছেন পিএসজি কোচ লুইস এনরিকে।

মঙ্গলবার রাতে প্যারিসে বায়ার্নকে - গোলে হারায় টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে ৫টি দ্বিতীয়ার্ধে ৪টি গোল হয়।

এটি চ্যাম্পিয়নস লিগ যুগে সেমি-ফাইনালের এক লেগে সর্বোচ্চ গোলের রেকর্ড। এছাড়া ইউরোপ ক্লাব সেরার আসরের ইতিহাসের যেকোনো নকআউট পর্বের ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ গোলের রেকর্ড এটি।

কোচিং ক্যারিয়ারে স্পেন জাতীয় দল এবং বার্সেলোনার দায়িত্বে পালনের অভিজ্ঞতা আছে এনরিকের। কাতালান ক্লাবটিতে লিওনেল মেসি, লুইস সুয়ারেস নেইমারের মতো তারকাদের নিয়ে চ্যাম্পিয়নস লিগ শিরোপাও জিতেছেন। তবে পার্ক দে প্রিন্সেসের রোমাঞ্চকর এই লড়াইয়ের সঙ্গে কোনো কিছুর তুলনা করতে পারছেন না তিনি।

ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে পিএসজি কোচ বলেন, “আমি এই ধরনের তীব্রতার সঙ্গে একটি ম্যাচ কখনও দেখিনি। এখণ আমাদের ভুলগুলো নির্দেশ করার সময় নয়। আমাদের কেবল সবাইকে অভিনন্দন জানাতে হবে।

জয় আমাদের প্রাপ্য ছিল, ড্র আমাদের প্রাপ্য ছিল এবং হার আমাদের প্রাপ্য ছিল। এটি একটি চমৎকার ম্যাচ ছিল। কোনো সন্দেহ ছাড়াই একজন কোচ হিসেবে আমার জড়িত হওয়া সেরা ম্যাচ ছিল এটি।

ম্যাচের শুরুতে গোল হজম করা পিএসজি দ্বিতীয়ার্ধের শুরুতে - ব্যবধানে এগিয়ে ছিল। দুটি করে গোল করেন খাভিচা কাভারাৎস্খোলিয়া উসমান দেম্বেলে। তবে একটু পরেও তিন মিনিটের ব্যবধানে দুই গোল শোধ দিয়ে খেলা জমিয়ে তোলে বায়ার্ন। কিন্তু শেষ পর্যন্ত সমতায় ফিরতে পারেনি জার্মান চ্যাম্পিয়নরা।

দুই দলের এমন লড়াই দেখতে গিয়েই ক্লান্ত হয়ে পড়েছেন বলে জানান এনরিকে।

আমি খুব ক্লান্ত। আমি এক কিলোমিটারও দৌড়াইনি। তাই আমি জানি না খেলোয়াড়রা কেমন অনুভব করছে।

আগামী বুধবার মিউনিখে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে। এই লড়াইটিও সহজ হবে না জানিয়ে এই স্প্যানিশ কোচ বলেন, “আমি কেবল আমার স্টাফদের জিজ্ঞাসা করেছিলাম, ‘তোমাদের কী মনে হয় এই ম্যাচটি জিততে আমাদের কয়টি গোল প্রয়োজন হবে?’ তারা বলেছিল, ‘ন্যূনতম তিনটি।বায়ার্ন মিউনিখ তাদের নিজেদের স্টেডিয়ামে আরও বেশি শক্তিশালী। তবে আমরা একই মানসিকতা দেখানোর এবং বজায় রাখার চেষ্টা করব।

মন্তব্য করুন: