আতলেতিকোর বিপক্ষে পেনাল্টি বাতিল করায় ক্ষুব্ধ আর্সেনাল কোচ

৩০ এপ্রিল ২০২৬

আতলেতিকোর বিপক্ষে পেনাল্টি বাতিল করায় ক্ষুব্ধ আর্সেনাল কোচ

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে একটি পেনাল্টির সিদ্ধান্ত পরিবর্তন করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। স্প্যানিশ এই কোচের মতে, ম্যাচের গতিপথ পরিবর্তন করে দেওয়া সিদ্ধান্তটি নিয়মের পরিপন্থী ছিল।

বুধবার মাদ্রিদের দুই দলের শেষ চারের প্রথম লেগের ম্যাচটি - সমতায় শেষ হয়। দুটি গোলই আসে পেনাল্টি থেকে।

ম্যাচের ৪৪তম মিনিটে স্পট কিক থেকে আর্সেনালকে এগিয়ে দেন সুইডিশ স্ট্রাইকার ভিক্তর ইয়োকেরেশ। এর ১২ মিনিট পর পেনাল্টি থেকে স্বাগতিকদের সমতায় ফেরান আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস।

৭৮তম মিনিটে আর্সেনালের বদলি খেলোয়াড় এবারচি ইজে বক্সের ভেতর আতলেতিকো ডিফেন্ডার দাভিদ হান্সকোর চ্যালেঞ্জের মুখে পড়ে পড়ে যান। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজালেও ভিএআর অফিশিয়াল তাকে মনিটরে রিপ্লে দেখার পরামর্শ দেন।

আতলেতিকো সমর্থক কোচ দিয়েগো সিমিওনের ক্রমাগত প্রতিবাদ চলাকালে বেশ কয়েকবার রিপ্লে দেখে আগের দেওয়া পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করেন রেফারি।

আগামী মঙ্গলবার ঘরের মাঠে ফিরতি লেগে মাঠে নামবে আর্সেনাল। এই ম্যাচটি সমতায় শেষ হওয়ায় ২০ বছরের মধ্যে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ওঠার লড়াইয়ে ফেবারিট হিসেবে থাকবে ইংলিশ ক্লাবটি।

ম্যাচ শেষে অফিশিয়ালদের ওপর বিরক্তি লুকাননি আর্তেতা।

আমি যে বিষয়টিতে অবিশ্বাস্যভাবে ক্ষুব্ধ তা হলো, যখন কোনো পরিষ্কার এবং দৃশ্যমান ভুল ছিল না, তখন কীভাবে পেনাল্টিটি এভাবে বাতিল করা হলো। এটি ম্যাচের গতিপথ পরিবর্তন করে দেয়। আমি দুঃখিত কিন্তু এই পর্যায়ে এটি হতে পারে না।

এটি নিয়মের পরিপন্থী ছিল এবং আমি এটি বুঝতে পারছি না। সেখানে পরিষ্কার স্পর্শ ছিল। তিনি সিদ্ধান্তটি নিয়েছেন এবং যখন আপনাকে এটি ১৩ বার দেখতে হয় তখন আপনি এটি বাতিল করতে পারেন না।

যখন আপনি এই অবস্থানে আসার জন্য নয় মাস ধরে কঠোর পরিশ্রম করেছেন। আমি বলতে চাচ্ছি, এটি ছিল আরেকটি গোল যা এই লড়াইয়ের গতিপথ সম্পূর্ণ বদলে দিত। এবং এটি হতে পারে না। আমি দুঃখিত। আমরা এর জন্য অনেক পরিশ্রম করেছি। অনেক, অনেক, অনেক বেশি পরিশ্রম করেছি। এটি হতে পারে না।

মন্তব্য করুন: