রোনালদোর গোলে আল-নাসেরের টানা ২০ জয়

৩০ এপ্রিল ২০২৬

রোনালদোর গোলে আল-নাসেরের টানা ২০ জয়

ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে টানা ২০তম জয় পেয়েছে আল-নাসের। একই সঙ্গে দলকে সৌদি প্রো লিগের শিরোপা জেতাতে আরেক ধাপ এগিয়ে নিয়ে গেছেন পর্তুগিজ মহাতারকা।

বুধবার ঘরের মাঠে আল আহলিকে ২-০ গোলে হারায় আল-নাসের।

জাতীয় দল সতীর্থ জোয়াও ফেলিক্সের কর্নার থেকে ৭৫তম মিনিটে হেডে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। চলতি লিগে এই ফরোয়ার্ডের ২৫তম গোল। লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন তিন নম্বরে আছেন পাঁচবারের ব্যালন ডিঅর জয়ী এই মহাতারকা।

ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ১ হাজার গোলের মাইলফলক হতে আর ৩০ গোল দূরে আছেন রোনালদো। তার গোল সংখ্যা এখন ৯৭০টি।

৯০তম মিনিটে আল-নাসেরের ব্যবধান দ্বিগুণ করেন কিংসলে কোমান।

সব প্রতিযোগিতা মিলিয়ে আল-নাসেরের এটি টানা ২০তম জয়, যার ১৬টি এসেছে লিগে। দ্বিতীয় স্থানে থাকা আল-হিলালের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে রোনালদোর দল। ৩০ ম্যাচে রোনালদোর দলের পয়েন্ট ৭৯। এক ম্যাচ কম খেলা আল-হিলালের পয়েন্ট ৭১।

২০১৮-১৯ মৌসুমে সবশেষ সৌদি প্রো লিগের শিরোপা জিতেছিল আল-নাসের।

মন্তব্য করুন: