ম্যানইউর কোচ হিসেবে স্থায়ী হচ্ছেন ক্যারিক
১৬ মে ২০২৬
মাইকেল ক্যারিককে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে সমঝোতায় পৌঁছেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
বিবিসি স্পোর্টস এক প্রতিবেদনে জানায়, চুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া এখন চলছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই ঘোষণা আসতে পারে।
বর্তমান পরিস্থিতিতে আগামী রোববার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচের আগে সব আনুষ্ঠানিকতা শেষ হবে কি না, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। তবে মৌসুমের শেষ হোম ম্যাচের আগেই বিষয়টি সম্পন্ন করার ইচ্ছা রয়েছে ক্লাবের।
ক্যারিক প্রাথমিকভাবে দুই বছরের চুক্তি করবেন, যেখানে অতিরিক্ত আরও ১২ মাসে মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে।
গত জানুয়ারিতে বরখাস্ত হওয়া রুবেন আমুরির জায়গায় দায়িত্ব নেওয়ার পর ওল্ড ট্র্যাফোর্ডে বড় পরিবর্তন এনেছেন ক্যারিক। তার অধীনেই চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে দলটি।
অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেওয়ার পর তার দারুণ কাজ ৪৪ বছর বয়সী ক্যারিককে স্থায়ী দায়িত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে দেয়। ইউনাইটেডের এই সাবেক মিডফিল্ডারের অধীনে এখন পর্যন্ত ১৫ ম্যাচে ১০টিতে জিতেছে রেড ডেভিলরা, ড্র করেছে তিনটি।















মন্তব্য করুন: