মরিনিয়ো রিয়ালে ফিরলে খুশি হবেন আরবেলোয়া

মরিনিয়ো রিয়ালে ফিরলে খুশি হবেন আরবেলোয়া

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ আলভারো আরবেলোয়া জানিয়েছেন, জোসে মরিনিয়ো যদি তার জায়গায় এসে আগামী মৌসুমে দলটির দায়িত্ব নেন, তাহলে তিনি খুশিই হবেন।

১৩ বছর পর আবারও সান্তিয়াগো বের্নাবেউয়ে মরিনিয়োর ফেরা নিয়ে জোরাল গুঞ্জন রয়েছে। রিয়ালের নতুন কোচ হওয়ার বিষয়ে তার সঙ্গে চূড়ান্ত আলোচনা চলছে।

৬৩ বছর বয়সী এই কোচ গত সেপ্টেম্বরে দুই বছরের চুক্তিতে পর্তুগিজ ক্লাব বেনফিকার দায়িত্ব নেন। তবে তাকে ফেরাতে আগ্রহী রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস।

সেভিয়ার বিপক্ষে রোববারের ম্যাচের আগে আরবেলোয়া বলেন, “আমার কাছে, একজন সাবেক খেলোয়াড় ও মাদ্রিদিস্তা হিসেবে, জোসে মরিনিয়োই সেরা। তিনি আমাদেরই একজন।

আগামী বছর তিনি ফিরে এলে তাকে আবার নিজের ঘরে দেখতে পেরে আমি খুব খুশি হব।

শাবি আলোনসোর বিদায়ের পর জানুয়ারিতে দায়িত্ব নেন আরবেলোয়া। তবে টানা দ্বিতীয় মৌসুমের মতো বড় কোনো শিরোপা ছাড়াই শেষ করতে চলেছে রিয়াল।

মন্তব্য করুন: