রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে রোনালদো

রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে রোনালদো

রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডকে নিয়ে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরের দল ঘোষণা করেছে পর্তুগাল।

স্কোয়াড ২৭ সদস্যের হলেও গত বছর সড়ক দুর্ঘটনায় পরপারে পাড়ি দেওয়া দিয়োগো জতাকে প্রতীকি সদস্য ধরে ২৮ জনের নাম ঘোষণা করেন কোচ রবের্তো মার্তিনেস।

সে আমাদের শক্তি। দিয়োগোকে হারানোর কষ্ট কখনও ভোলার নয় এবং আমাদের জন্য খুব কঠিন এক মুহূর্ত। তবে এরপরই তা হয়ে ওঠে দিয়োগোর স্বপ্ন জাতীয় দলে সে যেই উদাহরণ তৈরি করে গেছে, সেটার জন্য আমাদের লড়াই করার ব্যাপার। দিয়োগো জতার চেতনা, শক্তি তার অনুকরণীয় উদাহরণ দলে বাড়তি একজন হয়ে আছে এবং সবসময় তাই থাকবে।

আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ২২৬ ম্যাচ খেলা এবং ১৪৩ গোল করা রোনালদোসহ এখন পর্যন্ত পাঁচটি বিশ্বকাপ খেলেছেন মোট ছয়জন ফুটবলার। এই তালিকায় আছেন তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও। ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানো আটবারের ব্যালন ডিঅর জয়ী এই মহাতারকাও নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলার অপেক্ষায় আছেন।

গত নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে কনুই দিয়ে আঘাত করে লাল কার্ড দেখায় তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন রোনালদো। তবে তার শেষ দুই ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করায় যুক্তরাষ্ট্র, কানাডা মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপে গ্রুপপর্বের শুরু থেকেই পর্তুগালের হয়ে মাঠে নামতে পারবেন পাঁচবারের ব্যালন ডিঅর জয়ী এই মহাতারকা।

মার্তিনেস জানান, চতুর্থ পছন্দের গোলরক্ষক রিকার্দো ভেলহোও দলের সঙ্গে থাকবে। তবে তিন গোলরক্ষকের কেউ চোট পেলেই কেবল সে স্কোয়াডে অন্তর্ভুক্ত হবে।

আগামী জুন চিলি ১০ জুন নাইজেরিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে উয়েফা নেশন্স লিগের শিরোপাধারী পর্তুগাল।

এরপর ১৭ জুন ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবেন রোনালদো-ব্রুনো ফের্নান্দেসরা।কেগ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ উজবেকিস্তান কলম্বিয়া।

পর্তুগালের বিশ্বকাপ দল:

গোলরক্ষক: দিয়োগো কস্তা, জোসে সা, রুই সিলভা, রিকার্দো ভেলহো

ডিফেন্ডার: দিয়োগো দালোত, মাথেউস নুনেস, রুবেন দিয়াস, নেলসন সেমেদো, জোয়াও কান্সেলো, নুনো মেন্দেস, গন্সালো ইনাসিও, রেনাতো ভেইগা, তমাস আরাউহো

মিডফিল্ডার: রুবেন নেভেস, সামুয়েল কস্তা, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফের্নান্দেস, বের্নার্দো সিলভা

ফরোয়ার্ড: ক্রিশ্চিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইকাও, পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গন্সালো গেদেস, গন্সালো রামোস

মন্তব্য করুন: