৫৬ শটের টাইব্রেকারের বিশ্বরেকর্ডে ইসরায়েলের নাম (ভিডিওসহ)

৫৬ শটের টাইব্রেকারের বিশ্বরেকর্ডে ইসরায়েলের নাম (ভিডিওসহ)

ফুটবলের আইন অনুযায়ী টাইব্রেকারে নির্ধারিত পাঁচটি করে শটে ফল না এলে সাডেন ডেথে পেনাল্টি শুটআউট চলতেই থাকে। সেক্ষেত্রে ম্যাচের ফল নির্ধারণের জন্য সাধারণত দলগুলোর ১০-১১টির বেশি শট নেওয়ার প্রয়োজন হয় না। তাই বলে টাইব্রেকারে ৫৬ শট!

অবিশ্বাস্য এই কাণ্ড ঘটেছে ইসরায়েলের তৃতীয় বিভাগের এক ফুটবল ম্যাচে। টাইব্রেকারে ফল নির্ধারণের জন্য দুই দল মিলিয়ে মোট ৫৬ শট নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে।

সোমবার দেশটির তৃতীয় বিভাগ ফুটবলের সেমি-ফাইনাল প্রমোশনের প্লে-অফের ম্যাচে মুখোমুখি হয় এসসি দিনোমা চিমসন তেল আবিব। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটি - সমতায় শেষ হয়। টাইব্রেকারে দল দুটি ২৮টি করে শট নেওয়ার পর দিনোমা ম্যাচ জিতে নেয় ২৩-২২ ব্যবধানে।

স্বীকৃত ফুটবলে এর আগে টাইব্রেকারে সবচেয়ে বেশি শটের রেকর্ডটি হয়েছিল ইংল্যান্ডে। ২০২২ সালের মার্চে সেই ম্যাচের পেনাল্টি শুটআউটে ৫৪ শট নেওয়া হয়েছিল। আর্নেস্ট আর্মস্ট্রং মেমোরিয়াল কাপের প্রথম রাউন্ডের সেই ম্যাচে বেডলিংটনকে ২৫-২৪ গোলে হারায় ওয়াশিংটন।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add