বাছাইয়ের সব ম্যাচ জিতেই বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ

১ ফেব্রুয়ারি ২০২৬

বাছাইয়ের সব ম্যাচ জিতেই বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব আগেই নিশ্চিত করা বাংলাদেশ এবার উড়িয়ে দিল নেদারল্যান্ডসকে। নিজেদের শেষ ম্যাচে ডাচদেরকে উইকেটে হারিয়ে অপরাজিত থেকে বাছাইপর্ব শেষ করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

রোববার নেপালের মুলপানিতে সুপার সিক্সের ম্যাচে স্পিনারদের নৈপুণ্যে নেদারল্যান্ডসকে উইকেটে ১০২ রানে আটকে রাখে বাংলাদেশ। জবাবে অধিনায়ক জ্যোতির ফিফটিতে ২০ বল আগে লক্ষ্য পৌঁছায় দল।

গ্রুপপর্বের চার ম্যাচসহ সুপার সিক্সের তিন ম্যাচের সবকটিতে জিতে বাছাইপর্ব শেষ করল বাংলাদেশ। আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে হবে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের দশম আসর।

পেসার মারুফা আক্তার স্পিনার নাহিদা আক্তারের নৈপুণ্যে পাওয়ারপ্লেতে ১৮ রান তুলতে উইকেট হারায় টস জিতে ব্যাটিংয়ে নামা নেদারল্যান্ডস। পঞ্চম উইকেটের পতন হয় অষ্টম ওভারের শেষ বলে দলীয় ২৩ রানে। এরপর শেষ ওভার পর্যন্ত আর কোনো উইকেট না হারালেও বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রুত রান তুলতে পারেননি ব্যাটাররা।

শেষ ওভারের পঞ্চম বলে ষষ্ঠ উইকেটে ৭৮ রানের জুটি ভাঙেন স্বর্ণা আক্তার। ওভারে ১০ রান দিয়ে উইকেট নিয়ে ম্যাচসেরা হন বাঁহাতি স্পিনার নাহিদা। ১৪ রানে উইকেট নেন মারুফা। বাকি দুটি উইকেট নেন রাবেয়া খান স্বর্ণা।

লক্ষ্য তাড়ায় প্রথম দুই ওভারে রানের ভেতর দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশও। তবে তৃতীয় উইকেটে সেই চাপ সামাল দেন শারমিন আক্তার জ্যোতি। শারমিনের (১৩) বিদায়ে ভাঙে ৪২ রানের এই জুটি। এরপর সোবহানা মোস্তারিকে নিয়ে ১৬ ওভার বলে দলে লক্ষ্যে নিয়ে যান জ্যোতি। টানা দ্বিতীয় ম্যাচে ফিফটি হাঁকানো বাংলাদেশ অধিনায়ক অপরাজিত থাকেন ৪৪ বলে ৫০ রানে। ২৩ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন সোবহানা।

মন্তব্য করুন: