পিএসএলে সরাসরি দল পেলেন মুস্তাফিজ

৫ ফেব্রুয়ারি ২০২৬

পিএসএলে সরাসরি দল পেলেন মুস্তাফিজ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামের আগেই দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি এই পেসারকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে লাহোর কালান্দার্স।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তফিজকে কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে দলে নেওয়ার কথা জানায় টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ কোটি ৮১ লাখ টাকার বেশি।

এর আগে ২০১৭-১৮ মৌসুমের পিএসএলে লাহোরের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। তাকে দলে নেওয়াকে ফ্র্যাঞ্চাইজিটিপরিবারে ফেরাবলে উল্লেখ করেছে। সেবারই কেবল পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে খেলেছিলেন মুস্তাফিজ। ম্যাচে নেন উইকেট।

পিএসএলের ইতিহাসে এবারই প্রথম প্লেয়ার্স ড্রাফটের বদলে নিলাম অনুষ্ঠিত হবে। আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএলের একাদশ আসরের নিলাম। ২৬ মার্চ থেকে শুরু হয়ে টুর্নামেন্ট চলবে মে পর্যন্ত। এছাড়া এবার দল সংখ্যা ছয়টি থেকে বেড়ে এবার হয়েছে আটটি।

অবশ্য এবারের পিএসএলে মুস্তাফিজের খেলার কথাই ছিল না। গত ডিসেম্বরে আইপিএলের নিলামে বাঁহাতি এই পেসারকে কোটি ২০ লাখ ভারতীয় রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতের সাম্প্রদায়িক উগ্রবাদীদের হুমকির মুখে গত জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে তাকে দল থেকে ছেড়ে দেয় কলকাতা।

এর জেরে বাংলাদেশ সরকার নিরাপত্তাশঙ্কায় ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপে দল পাঠাতে অস্বীকৃতি জানায়। ভেন্যু পরিবর্তনের অনুরোধ করলেও আইসিসি তা প্রত্যাখ্যান করে। ফলে এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ।

বাংলাদেশের সমর্থনে এরই মধ্যে বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add