মালিঙ্গার জায়গায় শ্রীলঙ্কা দলে মাদুশান

৭ ফেব্রুয়ারি ২০২৬

মালিঙ্গার জায়গায় শ্রীলঙ্কা দলে মাদুশান

কাঁধের চোটের কারণে টি-টুয়েন্টি বিশ্বকাপে ইশান মালিঙ্গার খেলা নিয়ে শঙ্কা ছিল আগে থেকেই। টুর্নামেন্ট শুরুর আগের দিন সত্যি হলো সেটিই। ডানহাতি এই পেসারের বদলি হিসেবে আরেক পেসার প্রমোদ মাদুশানকে দলে নিয়েছে শ্রীলঙ্কা।

শুক্রবার মাদুশানকে দলে নেওয়ার কথা জানানো হয়। ডানহাতি এই পেসার জাতীয় দলের জার্সি গায়ে সবশেষ টি-টুয়েন্টি খেলেন ২০২৩ সালের এপ্রিলে, নিউ জিল্যান্ডের বিপক্ষে।

গত রোববার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে বোলিংয়ের সময় বাঁ কাঁধে চোট পান মালিঙ্গা। এরপর খেলতে পারেননি শেষ ম্যাচেও। তবে ২৫ বছর বয়সী ডানহাতি এই পেসারকে নিয়েই সোমবার বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করে লঙ্কানরা।

গত বছর নভেম্বরে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে অভিষেক হওয়া মালিঙ্গা ম্যাচে উইকেট নিয়েছেন। ওভারপ্রতি রান দেন দশমিক ৪১ করে।

তার বদলে দলে আসা মাদুশানের জাতীয় দলের জার্সিতে টি-টুয়েন্টিতে অভিষেক হয়েছিল ২০২২ সালে। ম্যাচে ৩২ বছর বয়সী এই পেসারের শিকার ১২ উইকেট, ওভারপ্রতি রান দেন দশমিক ৬৩ রান করে।

রোববার আয়ারল‍্যান্ডের বিপক্ষে ম‍্যাচ দিয়ে অভিযান বিশ্বকাপ শুরু করবে সহ-আয়োজক শ্রীলঙ্কা।বিগ্রুপে ২০১৪ সালের চ্যাম্পিয়নদের বাকি তিন প্রতিপক্ষ ওমান, অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add